হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন


টাঙ্গাইল, ৩১ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক কষ্ট আর রক্তের বিনিময়ে মানুষ আবার স্বাধীনতার স্বাদ পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট হবে, তবে এই নির্বাচন শুধু ভোটে সীমাবদ্ধ থাকলে চলবে না, এই নির্বাচনকে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হতে হবে। তিনি বলেন, গত ৫ আগস্ট যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল, ঠিক সেভাবেই ১২ তারিখে সবাইকে ভোট দিতে যেতে হবে।

তিনি আরও বলেন, যদি ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা না যায়, তাহলে গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। তাই ভোটের আগের দিন থেকেই সবাইকে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে। তারেক রহমান বলেন, আগামী দিন হবে ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার রাজনীতি এবং দেশের উন্নয়নের রাজনীতি। তিনি বলেন, এই দেশ কোনো দলের না, কোনো ব্যক্তিরও না, এই দেশ কোটি কোটি মানুষের।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্র করে কেউ আবার মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। তিনি বলেন, এই মুহূর্তে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যাদের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিতে হয়। তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রকৃত মালিক এই দেশের জনগণ। ১২ তারিখে জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কীভাবে চলবে। আল্লাহ চাইলে ভোটের পর ১৩ তারিখ থেকেই দেশ গড়ার কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও টুপি দেশের বিভিন্ন জায়গায় যায়। পরিকল্পিতভাবে চেষ্টা করলে এসব পণ্য বিদেশের বাজারেও নেওয়া সম্ভব। তিনি বলেন, এই এলাকায় প্রচুর আনারস চাষ হয়, আবার টাঙ্গাইলে নতুন করে পাটশিল্পের সম্ভাবনাও তৈরি হয়েছে। পরিকল্পিত উদ্যোগ নিলে এই পাটশিল্প বিদেশে রপ্তানি করা যাবে। তারেক রহমান বলেন, আজ যদি দেশ গড়তে হয় এবং ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এর আগে রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং বিকেলে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। জনসভা শেষ করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] টাঙ্গাইল, ৩১ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক কষ্ট আর রক্তের বিনিময়ে মানুষ আবার স্বাধীনতার স্বাদ পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট হবে, তবে এই নির্বাচন শুধু ভোটে সীমাবদ্ধ থাকলে চলবে না, এই নির্বাচনকে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হতে হবে। তিনি বলেন, গত ৫ আগস্ট যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল, ঠিক সেভাবেই ১২ তারিখে সবাইকে ভোট দিতে যেতে হবে।তিনি আরও বলেন, যদি ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা না যায়, তাহলে গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। তাই ভোটের আগের দিন থেকেই সবাইকে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে। তারেক রহমান বলেন, আগামী দিন হবে ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার রাজনীতি এবং দেশের উন্নয়নের রাজনীতি। তিনি বলেন, এই দেশ কোনো দলের না, কোনো ব্যক্তিরও না, এই দেশ কোটি কোটি মানুষের।শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্র করে কেউ আবার মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। তিনি বলেন, এই মুহূর্তে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যাদের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিতে হয়। তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রকৃত মালিক এই দেশের জনগণ। ১২ তারিখে জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কীভাবে চলবে। আল্লাহ চাইলে ভোটের পর ১৩ তারিখ থেকেই দেশ গড়ার কাজ শুরু করা হবে।তিনি আরও বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও টুপি দেশের বিভিন্ন জায়গায় যায়। পরিকল্পিতভাবে চেষ্টা করলে এসব পণ্য বিদেশের বাজারেও নেওয়া সম্ভব। তিনি বলেন, এই এলাকায় প্রচুর আনারস চাষ হয়, আবার টাঙ্গাইলে নতুন করে পাটশিল্পের সম্ভাবনাও তৈরি হয়েছে। পরিকল্পিত উদ্যোগ নিলে এই পাটশিল্প বিদেশে রপ্তানি করা যাবে। তারেক রহমান বলেন, আজ যদি দেশ গড়তে হয় এবং ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।এর আগে রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং বিকেলে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। জনসভা শেষ করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×