হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনের সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন


ঢাকা, ০৩ নভেম্বর – আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। গত ৭ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বৈঠকে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকরা অংশ নেন।

তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে অংশগ্রহণকারীরা দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, গণমাধ্যমের ন্যায়সংগত ও ইতিবাচক ভূমিকা আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সহায়ক হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সংবাদ প্রকাশ বা সম্প্রচারের আগে তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমগুলোকে ক্ষুদ্র পরিসরে নিজস্ব ‘ফ্যাক্ট-চেকিং’ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সংবাদ পরিবেশনে ভারসাম্য, তথ্যভিত্তিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে সব দল ও বিষয় নিয়ে সমান দৃষ্টিভঙ্গি উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের আস্থা শক্তিশালী করতে হবে।

বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়, যাতে নির্বাচনকালীন সময়ে একটি বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করা যায়।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ০৩ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনের সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনের সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ নভেম্বর – আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। গত ৭ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।বৈঠকে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকরা অংশ নেন।তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।বৈঠকে অংশগ্রহণকারীরা দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, গণমাধ্যমের ন্যায়সংগত ও ইতিবাচক ভূমিকা আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সহায়ক হবে।বৈঠকে সিদ্ধান্ত হয়, সংবাদ প্রকাশ বা সম্প্রচারের আগে তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমগুলোকে ক্ষুদ্র পরিসরে নিজস্ব ‘ফ্যাক্ট-চেকিং’ ব্যবস্থা গড়ে তুলতে হবে।সংবাদ পরিবেশনে ভারসাম্য, তথ্যভিত্তিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে সব দল ও বিষয় নিয়ে সমান দৃষ্টিভঙ্গি উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের আস্থা শক্তিশালী করতে হবে।বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়, যাতে নির্বাচনকালীন সময়ে একটি বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করা যায়।সূত্র: কালের কণ্ঠএনএন/ ০৩ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×