হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনে অংশ নিতে পারবে ইমরান খানের পিটিআই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ১৪ সেপ্টেম্বর – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি দুনিয়া টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

গত ৯ মে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও ভাঙচুরের জন্য ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতাকর্মীদের দায়ী করা হয়। এ ঘটনায় দলটির হাজারও নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আনোয়ারুল হক কাকার বলেন, ওই দিন ‘দুর্বৃত্তরা’ ভাঙচুর চালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এর আগে এক সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র ও তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গিও একই ধরনের মন্তব্য করেন।

তিনি বলেন, পিটিআই নিবন্ধিত একটি রাজনৈতিক দল। সুতরাং নির্বাচনে অংশ নিতে দলটির সামনে কোনও বাধা নেই।

মুর্তজা সোলাঙ্গি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন বর্তমান সরকারের অগ্রাধিকার।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনে অংশ নিতে পারবে ইমরান খানের পিটিআই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনে অংশ নিতে পারবে ইমরান খানের পিটিআই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১৪ সেপ্টেম্বর – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি দুনিয়া টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ৯ মে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও ভাঙচুরের জন্য ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতাকর্মীদের দায়ী করা হয়। এ ঘটনায় দলটির হাজারও নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আনোয়ারুল হক কাকার বলেন, ওই দিন ‘দুর্বৃত্তরা’ ভাঙচুর চালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এর আগে এক সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র ও তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গিও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, পিটিআই নিবন্ধিত একটি রাজনৈতিক দল। সুতরাং নির্বাচনে অংশ নিতে দলটির সামনে কোনও বাধা নেই। মুর্তজা সোলাঙ্গি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন বর্তমান সরকারের অগ্রাধিকার। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৪ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×