হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কা করছে এনসিপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০৪ অপরাহ্ন


ঢাকা, ২৬ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ এনে মব তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

রোববার রাতের দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে নির্বাচনি পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

আসিফ মাহমুদ জানান, এনসিপির পক্ষ থেকে ১০ দিনব্যাপী নির্বাচনি সফর শুরু হচ্ছে। তারা তাদের প্রার্থীর আসন এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে পথসভা করবেন যেখানে এনসিপি শক্তিশালী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিয়েছে। ১১ দলীয় জোটের পক্ষে তারা ৩০ আসনে নির্বাচন করছে। আজ সোমবার চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি জনসংযোগ শুরু করা হবে।

তিনি বলেন, প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব, সেই সঙ্গে হ্যাঁ ভোট জয়যুক্ত করার জন্য প্রচারণা করা হবে। তারা দেখাবে কেমন বাংলাদেশ তারা চাই এবং ইশতেহারের বিভিন্ন বিষয় উপস্থাপন করবে। আগামী এক সপ্তাহের মধ্যে ইশতেহার প্রকাশ করা হবে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা শঙ্কা করছি প্রভাব বিস্তারের। আদালতের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আগে ক্ষমতাসীনরা ৪০/৫০ জন আইনজীবী পাঠিয়ে প্রভাব বিস্তার করতো, এখন দেখা যাচ্ছে বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ এনে মব তৈরি করার চেষ্টা হচ্ছে। এছাড়া দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দ্বৈত নাগরিকদের যাতে নির্বাচন করতে না দেওয়া হয়, সেই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

নির্বাচন পদযাত্রার শিডিউল পরিবর্তনের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানিয়েছেন, দীর্ঘ যানজটে নেতৃবৃন্দ চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে পারেননি। অনিবার্য কারণে পদযাত্রার শিডিউলে পরিবর্তন আনতে হয়েছে। পরিবর্তিত শিডিউল অনুযায়ী, নেতৃবৃন্দ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় শহীদ ইশমামের কবর জিয়ারত করেছেন।

এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কা করছে এনসিপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কা করছে এনসিপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ এনে মব তৈরি করার চেষ্টা করা হচ্ছে।রোববার রাতের দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে নির্বাচনি পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।আসিফ মাহমুদ জানান, এনসিপির পক্ষ থেকে ১০ দিনব্যাপী নির্বাচনি সফর শুরু হচ্ছে। তারা তাদের প্রার্থীর আসন এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে পথসভা করবেন যেখানে এনসিপি শক্তিশালী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিয়েছে। ১১ দলীয় জোটের পক্ষে তারা ৩০ আসনে নির্বাচন করছে। আজ সোমবার চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি জনসংযোগ শুরু করা হবে।তিনি বলেন, প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব, সেই সঙ্গে হ্যাঁ ভোট জয়যুক্ত করার জন্য প্রচারণা করা হবে। তারা দেখাবে কেমন বাংলাদেশ তারা চাই এবং ইশতেহারের বিভিন্ন বিষয় উপস্থাপন করবে। আগামী এক সপ্তাহের মধ্যে ইশতেহার প্রকাশ করা হবে।নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা শঙ্কা করছি প্রভাব বিস্তারের। আদালতের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আগে ক্ষমতাসীনরা ৪০/৫০ জন আইনজীবী পাঠিয়ে প্রভাব বিস্তার করতো, এখন দেখা যাচ্ছে বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ এনে মব তৈরি করার চেষ্টা হচ্ছে। এছাড়া দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দ্বৈত নাগরিকদের যাতে নির্বাচন করতে না দেওয়া হয়, সেই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।’এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।নির্বাচন পদযাত্রার শিডিউল পরিবর্তনের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানিয়েছেন, দীর্ঘ যানজটে নেতৃবৃন্দ চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে পারেননি। অনিবার্য কারণে পদযাত্রার শিডিউলে পরিবর্তন আনতে হয়েছে। পরিবর্তিত শিডিউল অনুযায়ী, নেতৃবৃন্দ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় শহীদ ইশমামের কবর জিয়ারত করেছেন।এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×