হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ মে ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৭ মে -বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি। তবে দেশটির বর্তমান রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বাংলাদেশের রাজনীতি নিয়ে খোঁজখবর রাখলেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনা মন্তব্য করতে চান না।

আজ বুধবার নর্থ-সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর: বাংলাদেশ, জাপান, ভারতের ত্রিপাক্ষিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় জাপানের রাষ্ট্রদূত এ কথা জানান।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে আইওয়ামা কিমিনোরি বলেন, ‘আমি নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

তিনি বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়ন অংশীদার জাপান। এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেক সরকার ছিল। তাদের কারও সঙ্গে সম্পর্ক হয়তো ভালো ছিল এবং কারও সঙ্গে হয়তো তত ভালো সম্পর্ক ছিল না, তবে সেটি আমি জানি না।’

জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেন, ‘জাপান এর আগেও বাংলাদেশের উন্নয়নের অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোঁজ-খবর রাখেন জানিয়ে আইওয়ামা কিমিনোরি বলেন, ‘কূটনীতিকরা যে দেশে কাজ করে, ওই দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে খোঁজ-খবর রাখে। আমি জার্মানিতে কাজ করেছি। সেখানকার অভ্যন্তরীণ অবস্থা ও রাজনীতি সম্পর্কে খোঁজ-খবর রাখতাম। আমি যুক্তরাষ্ট্রে থাকার সময়ে সেখানকার অভ্যন্তরীণ রাজনীতির খবর রাখতাম। এটি খুবই স্বাভাবিক।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৭ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ মে ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ মে -বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি। তবে দেশটির বর্তমান রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বাংলাদেশের রাজনীতি নিয়ে খোঁজখবর রাখলেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনা মন্তব্য করতে চান না। আজ বুধবার নর্থ-সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর: বাংলাদেশ, জাপান, ভারতের ত্রিপাক্ষিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় জাপানের রাষ্ট্রদূত এ কথা জানান। অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে আইওয়ামা কিমিনোরি বলেন, ‘আমি নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ তিনি বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়ন অংশীদার জাপান। এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেক সরকার ছিল। তাদের কারও সঙ্গে সম্পর্ক হয়তো ভালো ছিল এবং কারও সঙ্গে হয়তো তত ভালো সম্পর্ক ছিল না, তবে সেটি আমি জানি না।’ জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেন, ‘জাপান এর আগেও বাংলাদেশের উন্নয়নের অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোঁজ-খবর রাখেন জানিয়ে আইওয়ামা কিমিনোরি বলেন, ‘কূটনীতিকরা যে দেশে কাজ করে, ওই দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে খোঁজ-খবর রাখে। আমি জার্মানিতে কাজ করেছি। সেখানকার অভ্যন্তরীণ অবস্থা ও রাজনীতি সম্পর্কে খোঁজ-খবর রাখতাম। আমি যুক্তরাষ্ট্রে থাকার সময়ে সেখানকার অভ্যন্তরীণ রাজনীতির খবর রাখতাম। এটি খুবই স্বাভাবিক। সূত্র: আমাদের সময়আইএ/ ১৭ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×