হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানো ব্যক্তিদের নজরদারিতে রেখেছে সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ জানুয়ারি – নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানো ব্যক্তিদের সরকার নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের কর্মকাণ্ড সরকার গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

প্রেস সচিব বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় তিনটি আয়োজন—শরিফ ওসমান হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার জানাজা—কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আস্থা আরও দৃঢ় হয়েছে। সুতরাং নির্বাচন নিয়ে অযৌক্তিক সন্দেহ ছড়ানোর কোনো বাস্তব ভিত্তি নেই।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, পোস্টাল ব্যালট ব্যবস্থায় অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অনলাইনে নিবন্ধন শেষ হওয়া পর্যন্ত দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন, যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন বা ভোটের দিন নিজ এলাকায় থাকতে পারবেন না। আর বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।

শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা যায়, প্রবাসী ভোটারদের অংশগ্রহণের গড় হার প্রায় ২ দশমিক ৭ শতাংশ। সেখানে বাংলাদেশ প্রথম বছরেই ৫ শতাংশের বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছে, যা নির্বাচন কমিশন ও সরকারের জন্য বড় সাফল্য।

এ সময় তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের পক্ষ থেকে জোরালো প্রচারণা চালানো হবে।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানো ব্যক্তিদের নজরদারিতে রেখেছে সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানো ব্যক্তিদের নজরদারিতে রেখেছে সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জানুয়ারি – নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানো ব্যক্তিদের সরকার নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের কর্মকাণ্ড সরকার গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।প্রেস সচিব বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় তিনটি আয়োজন—শরিফ ওসমান হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার জানাজা—কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আস্থা আরও দৃঢ় হয়েছে। সুতরাং নির্বাচন নিয়ে অযৌক্তিক সন্দেহ ছড়ানোর কোনো বাস্তব ভিত্তি নেই।নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, পোস্টাল ব্যালট ব্যবস্থায় অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অনলাইনে নিবন্ধন শেষ হওয়া পর্যন্ত দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন, যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন বা ভোটের দিন নিজ এলাকায় থাকতে পারবেন না। আর বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা যায়, প্রবাসী ভোটারদের অংশগ্রহণের গড় হার প্রায় ২ দশমিক ৭ শতাংশ। সেখানে বাংলাদেশ প্রথম বছরেই ৫ শতাংশের বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছে, যা নির্বাচন কমিশন ও সরকারের জন্য বড় সাফল্য।এ সময় তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের পক্ষ থেকে জোরালো প্রচারণা চালানো হবে।এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×