হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের লেকচার গ্রহণযোগ্য নয়’

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন

নির্বাচন ইস্যুতে বিদেশি কূটনীতিকদের মন্তব্য সীমালঙ্ঘন করলে সতর্ক করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা সীমালঙ্ঘন করলে তা মানবে না বাংলাদেশ। সরকারের এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলছেন, বন্ধু হিসেবে পরামর্শ দিতে পারে, তবে নির্বাচন নিয়ে ‘লেকচার’ গ্রহণযোগ্য নয়। শিষ্টাচার লঙ্ঘন করলে তাদের প্রয়োজনে সতর্ক করার কথাও বলেন মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব জানান, বিভিন্ন সমসাময়িক ইস্যুতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে তলব করেও বাংলাদেশের অসন্তোষ জানানো হয়েছে কোনো কোনো দেশের কূটনীতিককে। অভ্যন্তরীণ সমস্যা নিজেদের সমাধান করার তাগিদ দিয়ে সব পক্ষকে সংযত আচরণের পরামর্শও দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এর আগের জাতীয় নির্বাচনগুলোতেও বিদেশিদের তৎপরতা ছিল চোখে পড়ার মত। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকের পাশাপাশি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ ছিল তাদের। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মনে করেন, এলডিসি থেকে উত্তরণের পথে থাকায় বাংলাদেশ নিয়ে এবার সেই আগ্রহ আরেকটু বেশি পশ্চিমাদের।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের লেকচার গ্রহণযোগ্য নয়’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের লেকচার গ্রহণযোগ্য নয়’

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন
Print Image
নির্বাচন ইস্যুতে বিদেশি কূটনীতিকদের মন্তব্য সীমালঙ্ঘন করলে সতর্ক করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা সীমালঙ্ঘন করলে তা মানবে না বাংলাদেশ। সরকারের এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলছেন, বন্ধু হিসেবে পরামর্শ দিতে পারে, তবে নির্বাচন নিয়ে ‘লেকচার’ গ্রহণযোগ্য নয়। শিষ্টাচার লঙ্ঘন করলে তাদের প্রয়োজনে সতর্ক করার কথাও বলেন মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব জানান, বিভিন্ন সমসাময়িক ইস্যুতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে তলব করেও বাংলাদেশের অসন্তোষ জানানো হয়েছে কোনো কোনো দেশের কূটনীতিককে। অভ্যন্তরীণ সমস্যা নিজেদের সমাধান করার তাগিদ দিয়ে সব পক্ষকে সংযত আচরণের পরামর্শও দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর আগের জাতীয় নির্বাচনগুলোতেও বিদেশিদের তৎপরতা ছিল চোখে পড়ার মত। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকের পাশাপাশি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ ছিল তাদের। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মনে করেন, এলডিসি থেকে উত্তরণের পথে থাকায় বাংলাদেশ নিয়ে এবার সেই আগ্রহ আরেকটু বেশি পশ্চিমাদের।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×