হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা হবে’, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ০২ সেপ্টেম্বর – আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য তুলে ধরে এ বিষয়ে বাধা আসবে বলে সতর্ক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারবে বাধা দেবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দেবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সংলাপের অংশ হিসেবে ৭ দল ও এক সংগঠনের সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এসময় ‘নির্বাচন বানচালের চেষ্টা’ নিয়ে সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাত দল ও এক সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয়, চলে প্রায় দেড় ঘণ্টা। গত রোববার তিন দলের সঙ্গে বৈঠকের মত এদিনও আলোচনা ছিল মূলত নির্বাচনকেন্দ্রিক।

এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। এই নির্বাচন নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের নির্বাচন হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, নিজের ভূমিতে দেশ পরিচালনার নির্বাচন। এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে।

এবারের নির্বাচন অনন্য নির্বাচন হবে বলে আশাবাদ জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়। এটা এদেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের নির্বাচন। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই।

প্রধান উপদেষ্টা আসন্ন দুর্গাপূজায় সকলকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে উপদেষ্টাদের মধ্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান উপস্থিত ছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা হবে’, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা হবে’, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ সেপ্টেম্বর – আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য তুলে ধরে এ বিষয়ে বাধা আসবে বলে সতর্ক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।তিনি বলেছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারবে বাধা দেবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দেবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়।রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সংলাপের অংশ হিসেবে ৭ দল ও এক সংগঠনের সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এসময় ‘নির্বাচন বানচালের চেষ্টা’ নিয়ে সতর্ক করেছেন তিনি।মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাত দল ও এক সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয়, চলে প্রায় দেড় ঘণ্টা। গত রোববার তিন দলের সঙ্গে বৈঠকের মত এদিনও আলোচনা ছিল মূলত নির্বাচনকেন্দ্রিক।এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন।বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। এই নির্বাচন নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের নির্বাচন হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, নিজের ভূমিতে দেশ পরিচালনার নির্বাচন। এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে।এবারের নির্বাচন অনন্য নির্বাচন হবে বলে আশাবাদ জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়। এটা এদেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের নির্বাচন। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই।প্রধান উপদেষ্টা আসন্ন দুর্গাপূজায় সকলকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম।বৈঠকে উপদেষ্টাদের মধ্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান উপস্থিত ছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×