হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচিত হলে কুতুবদিয়ায় সেতু নির্মাণের উদ্যোগ নেব — মতবিনিময় সভায় আলমগীর ফরিদ

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:::

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:::

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

কুতুবদিয়া-পেকুয়া নৌঘাটে যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত ও দ্বীপের সার্বিক উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার হোটেল সমুদ্র বিলাস হলরুমে কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় কুতুবদিয়ার উন্নয়ন, স্থানীয় জনদুর্ভোগ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলমগীর ফরিদ বলেন, “কুতুবদিয়ার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, লবণচাষিদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ঘাট পারাপারে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। নির্বাচিত হলে কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন—সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের জীবনমান উন্নয়নের রূপরেখা। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে।”

আরও পড়ুন

ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে?

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, যুগ্ম আহ্বায়ক ছৈয়দ মোহাম্মদ বশির ও মোহাম্মদ রায়হান, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ কবির সিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আজম, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বোরহান উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক শওকত আকবরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নির্বাচিত হলে কুতুবদিয়ায় সেতু নির্মাণের উদ্যোগ নেব — মতবিনিময় সভায় আলমগীর ফরিদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচিত হলে কুতুবদিয়ায় সেতু নির্মাণের উদ্যোগ নেব — মতবিনিময় সভায় আলমগীর ফরিদ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::: | প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
Print Image
কুতুবদিয়া-পেকুয়া নৌঘাটে যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত ও দ্বীপের সার্বিক উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার হোটেল সমুদ্র বিলাস হলরুমে কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় কুতুবদিয়ার উন্নয়ন, স্থানীয় জনদুর্ভোগ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলমগীর ফরিদ বলেন, “কুতুবদিয়ার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, লবণচাষিদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ঘাট পারাপারে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। নির্বাচিত হলে কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন—সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের জীবনমান উন্নয়নের রূপরেখা। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, যুগ্ম আহ্বায়ক ছৈয়দ মোহাম্মদ বশির ও মোহাম্মদ রায়হান, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ কবির সিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আজম, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বোরহান উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক শওকত আকবরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×