হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্মাতা রেদওয়ান রনির বাবা-মাকে বহনকারী গাড়িতে হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


ঢাকা, ০২ নভেম্বর – রাজধানীর গুলশানে নির্মাতা রেদওয়ান রনির বাবা-মাকে বহনকারী গাড়িতে দুর্বৃত্ত হামলা হয়েছে। এ ঘটনায় নির্মাতার বাবা–মা আতঙ্কিত হয়ে পড়েছেন।

বুধবার (১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এই নির্মাতা।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ফেসবুকে হামলার শিকার গাড়িটির ছবিও শেয়ার করেছেন রেদওয়ান রনি। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ভয়াবহ আতঙ্কিত! ভাঙচুর করা হলো গাড়িটা। একটু আগে আব্বু-আম্মু বারডেম হসপিটাল থেকে বাসায় ফিরছিলেন, গুলশান পুলিশ প্লাজার সামনে ২০-৩০ জন হঠাৎ হামলা শুরু করে, গাড়ি ভাঙচুর করে। কয়েকটি গাড়িতে আগুনও দেয়। আমার বাবা-মা কোনদিন এরকম আতঙ্কিত পরিস্থিতিতে পড়ে নাই।

এরপর রনি লিখেছেন, দেশের অবস্থা কতটুকু ভালো বা খারাপ সেই প্রশ্ন এখন করার মন-মানসিকতা নাই। তবে একটা প্রশ্ন মাথা থেকে সরাতে পারছি না, সময় কি এতই খারাপ যে অসুস্থ মানুষ হসপিটালেও যেতে পারবে না?

রেদওয়ান রনি জানান, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির ক্ষতি হলেও তার বাবা-মা নিরাপদে আছেন। বর্তমানে তারা বাড়িতেই অবস্থান করছেন।

আইএ/ ০২ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

নির্মাতা রেদওয়ান রনির বাবা-মাকে বহনকারী গাড়িতে হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্মাতা রেদওয়ান রনির বাবা-মাকে বহনকারী গাড়িতে হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ নভেম্বর – রাজধানীর গুলশানে নির্মাতা রেদওয়ান রনির বাবা-মাকে বহনকারী গাড়িতে দুর্বৃত্ত হামলা হয়েছে। এ ঘটনায় নির্মাতার বাবা–মা আতঙ্কিত হয়ে পড়েছেন। বুধবার (১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এই নির্মাতা। ফেসবুকে হামলার শিকার গাড়িটির ছবিও শেয়ার করেছেন রেদওয়ান রনি। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ভয়াবহ আতঙ্কিত! ভাঙচুর করা হলো গাড়িটা। একটু আগে আব্বু-আম্মু বারডেম হসপিটাল থেকে বাসায় ফিরছিলেন, গুলশান পুলিশ প্লাজার সামনে ২০-৩০ জন হঠাৎ হামলা শুরু করে, গাড়ি ভাঙচুর করে। কয়েকটি গাড়িতে আগুনও দেয়। আমার বাবা-মা কোনদিন এরকম আতঙ্কিত পরিস্থিতিতে পড়ে নাই। এরপর রনি লিখেছেন, দেশের অবস্থা কতটুকু ভালো বা খারাপ সেই প্রশ্ন এখন করার মন-মানসিকতা নাই। তবে একটা প্রশ্ন মাথা থেকে সরাতে পারছি না, সময় কি এতই খারাপ যে অসুস্থ মানুষ হসপিটালেও যেতে পারবে না? রেদওয়ান রনি জানান, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির ক্ষতি হলেও তার বাবা-মা নিরাপদে আছেন। বর্তমানে তারা বাড়িতেই অবস্থান করছেন। আইএ/ ০২ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×