হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন


ঢাকা, ২৫ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রে হামলার অভিযোগে আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

তিনি জানান, নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার(২৪ সেপ্টেম্বর) রাতে জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা দায়ের করেন। বাংলাদেশ সময় আজ(২৫ সেপ্টেম্বর) দুপুরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় আখতার এ তথ্য দেন।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, “এয়ারপোর্টে হামলার পরে আজ (নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার) সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

“পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যা চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল— তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার(২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে যান বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। এসময় বিমানবন্দরে আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোষিত) এর নেতাকর্মীরা তাদের ঘিরে স্লোগান, গালিগালাজ ও হেনস্তা করে এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রে হামলার অভিযোগে আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।তিনি জানান, নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার(২৪ সেপ্টেম্বর) রাতে জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা দায়ের করেন। বাংলাদেশ সময় আজ(২৫ সেপ্টেম্বর) দুপুরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় আখতার এ তথ্য দেন।ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, “এয়ারপোর্টে হামলার পরে আজ (নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার) সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।“পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যা চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল— তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।”প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার(২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে যান বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। এসময় বিমানবন্দরে আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোষিত) এর নেতাকর্মীরা তাদের ঘিরে স্লোগান, গালিগালাজ ও হেনস্তা করে এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×