হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিসর্গ ব্যান্ডের নতুন মৌলিক গান ‘নীরব ঠিকানা’ আসছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন


ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – জনপ্রিয় তরুণ ব্যান্ড ‘নিসর্গ’ শ্রোতাদের জন্য নিয়ে আসছে তাদের নতুন মৌলিক গান। প্রেম, বিচ্ছেদ এবং না বলা অনুভূতির গভীর আবেগকে উপজীব্য করে তৈরি এই গানটির শিরোনাম রাখা হয়েছে ‘নীরব ঠিকানা’। গানটিতে মূল কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ।

গানটির কথা লেখা ও সুর করার দায়িত্বে ছিলেন ব্যান্ডের ড্রামার এবং ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল। সঙ্গীত আয়োজনে ছিলেন কীবোর্ডিস্ট ও ভোকাল মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)। এছাড়া গানটির ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের আরেক ভোকালিস্ট লিহাত আরা লেমিস এবং বেজ গিটারে ছিলেন তানজীম আহমেদ দীপু। ব্যান্ডের সদস্যরা গানটি নিয়ে বেশ আশাবাদী। তারা মনে করেন, ‘নীরব ঠিকানা’ শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে এবং সমসাময়িক বাংলা মৌলিক সংগীতে নতুন মাত্রা যোগ করবে।

আরও পড়ুন

এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন

খুব শীঘ্রই গানটি নিসর্গ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পাশাপাশি স্পটিফাই ও অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি উপভোগ করা যাবে। উল্লেখ্য, ২০১২ সালের ১৬ মে প্রতিষ্ঠিত হয় নিসর্গ ব্যান্ড। শুরু থেকেই মৌলিক গান প্রকাশের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে দলটি। দেশে ও দেশের বাইরে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে তারা ইতিমধ্যে নিজস্ব একটি শ্রোতাগোষ্ঠী গড়ে তুলেছে। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন সাইদুল ইসলাম সোহাগ, লিহাত আরা লেমিস, তাওহীদুল ইসলাম শাকিল, তানজিম আহমেদ দিপু এবং মো. সেলিম আহমেদ।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিসর্গ ব্যান্ডের নতুন মৌলিক গান ‘নীরব ঠিকানা’ আসছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিসর্গ ব্যান্ডের নতুন মৌলিক গান ‘নীরব ঠিকানা’ আসছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – জনপ্রিয় তরুণ ব্যান্ড ‘নিসর্গ’ শ্রোতাদের জন্য নিয়ে আসছে তাদের নতুন মৌলিক গান। প্রেম, বিচ্ছেদ এবং না বলা অনুভূতির গভীর আবেগকে উপজীব্য করে তৈরি এই গানটির শিরোনাম রাখা হয়েছে ‘নীরব ঠিকানা’। গানটিতে মূল কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ।গানটির কথা লেখা ও সুর করার দায়িত্বে ছিলেন ব্যান্ডের ড্রামার এবং ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল। সঙ্গীত আয়োজনে ছিলেন কীবোর্ডিস্ট ও ভোকাল মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)। এছাড়া গানটির ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের আরেক ভোকালিস্ট লিহাত আরা লেমিস এবং বেজ গিটারে ছিলেন তানজীম আহমেদ দীপু। ব্যান্ডের সদস্যরা গানটি নিয়ে বেশ আশাবাদী। তারা মনে করেন, ‘নীরব ঠিকানা’ শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে এবং সমসাময়িক বাংলা মৌলিক সংগীতে নতুন মাত্রা যোগ করবে।খুব শীঘ্রই গানটি নিসর্গ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পাশাপাশি স্পটিফাই ও অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি উপভোগ করা যাবে। উল্লেখ্য, ২০১২ সালের ১৬ মে প্রতিষ্ঠিত হয় নিসর্গ ব্যান্ড। শুরু থেকেই মৌলিক গান প্রকাশের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে দলটি। দেশে ও দেশের বাইরে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে তারা ইতিমধ্যে নিজস্ব একটি শ্রোতাগোষ্ঠী গড়ে তুলেছে। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন সাইদুল ইসলাম সোহাগ, লিহাত আরা লেমিস, তাওহীদুল ইসলাম শাকিল, তানজিম আহমেদ দিপু এবং মো. সেলিম আহমেদ।এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×