হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমে ১৩.৬ ডিগ্রিতে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: পঞ্চগড় পঞ্চগড়,২০ নভেম্বর-উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বেড়েছে। রাতভর কনকনে ঠাণ্ডা আর ভোরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। সকাল গড়ালেও কমছে না শীতের তীব্রতা। এরই মধ্যে তাপমাত্রা নেমে এসেছ…


পঞ্চগড়

পঞ্চগড়,২০ নভেম্বর-উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বেড়েছে। রাতভর কনকনে ঠাণ্ডা আর ভোরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। সকাল গড়ালেও কমছে না শীতের তীব্রতা। এরই মধ্যে তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে কুয়াশার পরিমাণ কমতে থাকলেও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। তবে গতকাল বিকেল থেকে সমুদ্রের চলমান নিম্নচাপের কারণে আকাশে মেঘের উপস্থিতি ছিল বেশি। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মিললেও বারবার মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। ফলে ভূপৃষ্ঠে সূর্যের কাঙ্ক্ষিত তাপ ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে।

দেখা গেছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এ জনপদে শীতের অনুভূতি থাকছে। এতে মানুষের স্বাভাবিক চলাচলে প্রভাব পড়েছে। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় জড়িয়ে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বেগুনচাষি আলিম উদ্দিন বলেন, আজ সকাল থেকে কুয়াশার পরিমাণ কম ছিল। তবে আকাশে মেঘ থাকায় সূর্যের আলো তেমন গরম ছড়াতে পারেনি। সকাল থেকে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। খেতে কৃষিকাজ করতে খুব কষ্ট হচ্ছিল।

তেঁতুলিয়া উপজেলার পথচারী আজিমুল ইসলাম বলেন, তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হন। গত কয়েক দিন কুয়াশার পরিমাণ বেশি থাকলেও আজ কিছুটা কম ছিল। কিন্তু ঠাণ্ডা বাতাসের কারণে গরম কাপড় জড়িয়ে বের হয়েছেন, তারপরও ঠাণ্ডা লাগছে। মনে হচ্ছে, যেন বরফের আশপাশে আছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস জেলায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে মেঘ সূর্যকে আড়াল করে রাখছে। ফলে সূর্যের তাপ ভূপৃষ্ঠে ছড়াতে পারছে না এবং শীত বেশি অনুভূত হচ্ছে। তবে চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এস এম/ ২০ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমে ১৩.৬ ডিগ্রিতে first appeared on DesheBideshe.


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমে ১৩.৬ ডিগ্রিতে সম্পর্কিত তথ্য কী?

উত্তর: পঞ্চগড় পঞ্চগড়,২০ নভেম্বর-উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বেড়েছে। রাতভর কনকনে ঠাণ্ডা আর ভোরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। সকাল। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমে ১৩.৬ ডিগ্রিতে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমে ১৩.৬ ডিগ্রিতে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পঞ্চগড় পঞ্চগড়,২০ নভেম্বর-উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বেড়েছে। রাতভর কনকনে ঠাণ্ডা আর ভোরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। সকাল গড়ালেও কমছে না শীতের তীব্রতা। এরই মধ্যে তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে কুয়াশার পরিমাণ কমতে থাকলেও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। তবে গতকাল বিকেল থেকে সমুদ্রের চলমান নিম্নচাপের কারণে আকাশে মেঘের উপস্থিতি ছিল বেশি। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মিললেও বারবার মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। ফলে ভূপৃষ্ঠে সূর্যের কাঙ্ক্ষিত তাপ ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। দেখা গেছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এ জনপদে শীতের অনুভূতি থাকছে। এতে মানুষের স্বাভাবিক চলাচলে প্রভাব পড়েছে। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় জড়িয়ে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছেন। সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বেগুনচাষি আলিম উদ্দিন বলেন, আজ সকাল থেকে কুয়াশার পরিমাণ কম ছিল। তবে আকাশে মেঘ থাকায় সূর্যের আলো তেমন গরম ছড়াতে পারেনি। সকাল থেকে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। খেতে কৃষিকাজ করতে খুব কষ্ট হচ্ছিল। তেঁতুলিয়া উপজেলার পথচারী আজিমুল ইসলাম বলেন, তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হন। গত কয়েক দিন কুয়াশার পরিমাণ বেশি থাকলেও আজ কিছুটা কম ছিল। কিন্তু ঠাণ্ডা বাতাসের কারণে গরম কাপড় জড়িয়ে বের হয়েছেন, তারপরও ঠাণ্ডা লাগছে। মনে হচ্ছে, যেন বরফের আশপাশে আছেন। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস জেলায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে মেঘ সূর্যকে আড়াল করে রাখছে। ফলে সূর্যের তাপ ভূপৃষ্ঠে ছড়াতে পারছে না এবং শীত বেশি অনুভূত হচ্ছে। তবে চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এস এম/ ২০ নভেম্বর ২০২৬সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমে ১৩.৬ ডিগ্রিতে first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×