হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পঞ্চম দূষিত শহর ঢাকা, শীর্ষে দিল্লি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন


ঢাকা, ২০ নভেম্বর – বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বৃহস্পতিবার সকালে শহরটির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এসময় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৯৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে উজবেকিস্তানের শহর তাসখন্ত। শহরটিতে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২৩ গুণেরও বেশি রয়েছে।

আজ ঢাকার তিন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এগুলো হল— মিরপুরের ইস্টার্ন হাউজিং (২২৬), বেচারাম দেউড়ি (২১০) ও কল্যাণপুর (২০২) এলাকা।

তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ পল্লবী (১৯৮), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৯১), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭৭) ও পীরেরবাগ রেললাইন (১৭৫) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২০ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পঞ্চম দূষিত শহর ঢাকা, শীর্ষে দিল্লি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পঞ্চম দূষিত শহর ঢাকা, শীর্ষে দিল্লি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ নভেম্বর – বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বৃহস্পতিবার সকালে শহরটির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এসময় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৯৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।আজ দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে উজবেকিস্তানের শহর তাসখন্ত। শহরটিতে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২৩ গুণেরও বেশি রয়েছে।আজ ঢাকার তিন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এগুলো হল— মিরপুরের ইস্টার্ন হাউজিং (২২৬), বেচারাম দেউড়ি (২১০) ও কল্যাণপুর (২০২) এলাকা।তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ পল্লবী (১৯৮), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৯১), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭৭) ও পীরেরবাগ রেললাইন (১৭৫) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।সূত্র: কালের কণ্ঠএনএন/ ২০ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×