হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পদত্যাগের ঘোষণা কম্বোডিয়ার ৩৮ বছরের প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


নম পেন, ২৬ জুলাই – পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। একইসাথে জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে তার ছেলে হুন মানেটর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। টানা ৩৮ বছর কম্বোডিয়ার ক্ষমতায় ছিলেন তিনি।

বিবিসি জানিয়েছে, কম্বোডিয়ার হুন সেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী নেতাদের একজন। গত ৩৮ বছর ধরে কম্বোডিয়ার ক্ষমতায় আছেন ৭০ বছর বয়সী হুন সেন।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

চলতি সপ্তাহে কম্বোডিয়ায় সাধারণ নির্বাচনে তার দল ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তিনদিন পর হুন এই ঘোষণা দিলেন। সম্প্রতি কম্বোডিয়ার ওপরে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ার কারণে।

হুন সেন বলেছেন, তার ছেলেকে আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিশেষ সম্প্রচারে তিনি বলেন, তিনি পদত্যাগ করবেন কারণ তার পদে থাকা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তবে তিনি ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টির নেতৃত্ব ধরে রাখবেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

হুনের জ্যেষ্ঠ পুত্র ৪৫ বছর বয়সী হুন মানেট দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রীর পদের জন্য প্রস্তুত ছিলেন। তিনি রয়্যাল কম্বোডিয়ান সেনাবাহিনীর একজন কমান্ডার ছিলেন।

গত রোববারের নির্বাচনে সিপিপির সঙ্গে অংশ নিয়েছিল আরও ১৭টি রাজনৈতিক দল। যদিও প্রধান বিরোধীদলকে নির্বাচনের আগে অযোগ্য ঘোষণা করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পদত্যাগের ঘোষণা কম্বোডিয়ার ৩৮ বছরের প্রধানমন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পদত্যাগের ঘোষণা কম্বোডিয়ার ৩৮ বছরের প্রধানমন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নম পেন, ২৬ জুলাই – পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। একইসাথে জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে তার ছেলে হুন মানেটর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। টানা ৩৮ বছর কম্বোডিয়ার ক্ষমতায় ছিলেন তিনি। বিবিসি জানিয়েছে, কম্বোডিয়ার হুন সেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী নেতাদের একজন। গত ৩৮ বছর ধরে কম্বোডিয়ার ক্ষমতায় আছেন ৭০ বছর বয়সী হুন সেন। চলতি সপ্তাহে কম্বোডিয়ায় সাধারণ নির্বাচনে তার দল ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তিনদিন পর হুন এই ঘোষণা দিলেন। সম্প্রতি কম্বোডিয়ার ওপরে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ার কারণে। হুন সেন বলেছেন, তার ছেলেকে আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিশেষ সম্প্রচারে তিনি বলেন, তিনি পদত্যাগ করবেন কারণ তার পদে থাকা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তবে তিনি ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টির নেতৃত্ব ধরে রাখবেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হুনের জ্যেষ্ঠ পুত্র ৪৫ বছর বয়সী হুন মানেট দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রীর পদের জন্য প্রস্তুত ছিলেন। তিনি রয়্যাল কম্বোডিয়ান সেনাবাহিনীর একজন কমান্ডার ছিলেন। গত রোববারের নির্বাচনে সিপিপির সঙ্গে অংশ নিয়েছিল আরও ১৭টি রাজনৈতিক দল। যদিও প্রধান বিরোধীদলকে নির্বাচনের আগে অযোগ্য ঘোষণা করা হয়। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৬ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×