হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পদ্মভূষণ পাওয়া নিয়ে অনুভূতি জানালেন মিঠুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ২৭ জানুয়ারি – একের পর এক হিট ছবি দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টালিপাড়ার অভিনেতা থেকে বলিউডের মহাগুরু হয়ে ওঠা মিঠুন চক্রবর্তী। জীবনের যাত্রায় কুড়িয়েছেন ব্যাপক সুনাম, পেয়েছেন একাধিক স্বীকৃতি। এবার জীবনের সবচেয়ে ও আরাধ্য স্বীকৃতি পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন তিনি। অভিভূত ৭৩ বছর বয়সী এই অভিনেতা এ নিয়ে জানালেন তার আনন্দ অনুভূতি।

পরিচালক মৃণাল সেনের হাত ধরে তার অভিনয় জীবনের শুরু। ছবির নাম মৃগয়া! সেই যে শুরু, এরপর আর থামতে হয়নি ফাটাকেষ্টকে। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি।

পদ্মভূষণ পেয়ে গর্বিত অভিনেতা সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি জীবনে কখনও কারও কাছ থেকে নিজের জন্য কিছু চাইনি। আর না চেয়ে পাওয়ার যে আনন্দ সেটা আজকে অনুভব করতে পারলাম।

আরও পড়ুন

দেওয়ালিতে ফোনের স্ক্রিনে রাজবীরের ছবি রেখে নন্দিনীর পোস্ট, সম্পর্ক নিয়ে নতুন জল্পনা

এ সম্মাননা পেয়ে অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, এই সম্মানে আমি আপ্লুত। যারা এতগুলো বছর ধরে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন, আমার ভাল চেয়েছেন এই পুরস্কার তাদের জন্যেই। সবার প্রতি আমার ভালবাসা ও কৃতজ্ঞতা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পদ্মসম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। ১৩২ জন এই সম্মান পেয়েছেন এই বছর। মিঠুনের পাশাপাশি সম্মানিত হয়েছেন সংগীতশিল্পী ঊষা উথ্থুপ, দক্ষিণী অভিনেতা চিরঞ্জীব, অভিনেত্রী বৈজয়ন্তীমালা ও অন্যান্য ব্যক্তিত্বরা। বাংলাদেশ থেকেও এ বছর ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হয়েছেন বরেণ্য রবীন্দ্র-সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এ নিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বইছে উচ্ছ্বাস।

আইএ/ ২৭ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পদ্মভূষণ পাওয়া নিয়ে অনুভূতি জানালেন মিঠুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পদ্মভূষণ পাওয়া নিয়ে অনুভূতি জানালেন মিঠুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৭ জানুয়ারি – একের পর এক হিট ছবি দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টালিপাড়ার অভিনেতা থেকে বলিউডের মহাগুরু হয়ে ওঠা মিঠুন চক্রবর্তী। জীবনের যাত্রায় কুড়িয়েছেন ব্যাপক সুনাম, পেয়েছেন একাধিক স্বীকৃতি। এবার জীবনের সবচেয়ে ও আরাধ্য স্বীকৃতি পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন তিনি। অভিভূত ৭৩ বছর বয়সী এই অভিনেতা এ নিয়ে জানালেন তার আনন্দ অনুভূতি।পরিচালক মৃণাল সেনের হাত ধরে তার অভিনয় জীবনের শুরু। ছবির নাম মৃগয়া! সেই যে শুরু, এরপর আর থামতে হয়নি ফাটাকেষ্টকে। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি।পদ্মভূষণ পেয়ে গর্বিত অভিনেতা সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি জীবনে কখনও কারও কাছ থেকে নিজের জন্য কিছু চাইনি। আর না চেয়ে পাওয়ার যে আনন্দ সেটা আজকে অনুভব করতে পারলাম।এ সম্মাননা পেয়ে অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, এই সম্মানে আমি আপ্লুত। যারা এতগুলো বছর ধরে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন, আমার ভাল চেয়েছেন এই পুরস্কার তাদের জন্যেই। সবার প্রতি আমার ভালবাসা ও কৃতজ্ঞতা।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পদ্মসম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। ১৩২ জন এই সম্মান পেয়েছেন এই বছর। মিঠুনের পাশাপাশি সম্মানিত হয়েছেন সংগীতশিল্পী ঊষা উথ্থুপ, দক্ষিণী অভিনেতা চিরঞ্জীব, অভিনেত্রী বৈজয়ন্তীমালা ও অন্যান্য ব্যক্তিত্বরা। বাংলাদেশ থেকেও এ বছর ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হয়েছেন বরেণ্য রবীন্দ্র-সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এ নিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বইছে উচ্ছ্বাস।আইএ/ ২৭ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×