হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পদ্মা সেতুতে ঈদযাত্রীদের ভিড়, টোল আদায় ছাড়াল ৬ কোটি টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন


ঢাকা, ১৮ মার্চ – ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ আপন ঠিকানায় ফিরতে শুরু করেছেন। বুধবার ভোর থেকেই সেতুর উত্তর টোল প্লাজার মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ দেখা গেছে। সড়কে যানবাহনের ব্যাপক উপস্থিতি থাকলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। যাত্রীরা নির্বিঘ্নে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন জানিয়েছেন, ঈদের ছুটির প্রথম দিন ১৭ মার্চ ২৪ ঘণ্টায় মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পদ্মা সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। পাশাপাশি ১৮ মার্চ মধ্যরাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ১৮ হাজার ৬০৩টি যানবাহন সেতু পারাপার করেছে। এই সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ২৪ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ১২০টি যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছে এবং সর্বমোট টোল আদায় হয়েছে ৬ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ ক্রমাগত বাড়ছে বলে জানান তিনি। সারাদিনই এই যান চলাচল আরও বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।

সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সার্বক্ষণিক তদারকিতে থাকায় যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পদ্মা সেতুতে ঈদযাত্রীদের ভিড়, টোল আদায় ছাড়াল ৬ কোটি টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পদ্মা সেতুতে ঈদযাত্রীদের ভিড়, টোল আদায় ছাড়াল ৬ কোটি টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ মার্চ – ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ আপন ঠিকানায় ফিরতে শুরু করেছেন। বুধবার ভোর থেকেই সেতুর উত্তর টোল প্লাজার মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ দেখা গেছে। সড়কে যানবাহনের ব্যাপক উপস্থিতি থাকলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। যাত্রীরা নির্বিঘ্নে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন জানিয়েছেন, ঈদের ছুটির প্রথম দিন ১৭ মার্চ ২৪ ঘণ্টায় মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পদ্মা সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। পাশাপাশি ১৮ মার্চ মধ্যরাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ১৮ হাজার ৬০৩টি যানবাহন সেতু পারাপার করেছে। এই সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ২৪ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ১২০টি যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছে এবং সর্বমোট টোল আদায় হয়েছে ৬ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ ক্রমাগত বাড়ছে বলে জানান তিনি। সারাদিনই এই যান চলাচল আরও বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সার্বক্ষণিক তদারকিতে থাকায় যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এনএন/ ১৮ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×