হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পবিত্র কাবা শরীফ চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন


রিয়াদ, ২৬ ডিসেম্বর – সৌদি আরবের মক্কার পবিত্র কাবা শরীফে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। তিনি কাবার প্রদক্ষিণের জন্য তৈরি করা কাঠামো থেকে লাফ দেন। তবে নিচে থাকা নিরাপত্তারক্ষী তাকে বাঁচানোর চেষ্টা করেন। এতে ওই রক্ষীও গুরুতর আহত হন।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি ও সংবাদমাধ্যম সিয়াসাত।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এক্সে সৌদির জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তারা বলেছে, নিরাপত্তারক্ষীরা এ ঘটনার সময় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং অন্য ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করেন।

কাবার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আত্মহত্যা চেষ্টাকারী ব্যক্তি এবং তাকে বাঁচাতে গিয়ে আহত হওয়া নিরাপত্তারক্ষীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

আত্মহত্যা চেষ্টাকারীর পরিচয় বা তিনি কোন দেশের নাগরিক এবং তার অবস্থা কেমন আছে এর কিছুই আর জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুধুমাত্র ২০১৮ সালে কাবা চত্বরে তিনজন আত্মহত্যা করেন। এছাড়া ২০২৪ সালেও এক ব্যক্তি লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পবিত্র কাবা শরীফ চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পবিত্র কাবা শরীফ চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ২৬ ডিসেম্বর – সৌদি আরবের মক্কার পবিত্র কাবা শরীফে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। তিনি কাবার প্রদক্ষিণের জন্য তৈরি করা কাঠামো থেকে লাফ দেন। তবে নিচে থাকা নিরাপত্তারক্ষী তাকে বাঁচানোর চেষ্টা করেন। এতে ওই রক্ষীও গুরুতর আহত হন।গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি ও সংবাদমাধ্যম সিয়াসাত।এক্সে সৌদির জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তারা বলেছে, নিরাপত্তারক্ষীরা এ ঘটনার সময় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং অন্য ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করেন।কাবার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আত্মহত্যা চেষ্টাকারী ব্যক্তি এবং তাকে বাঁচাতে গিয়ে আহত হওয়া নিরাপত্তারক্ষীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।আত্মহত্যা চেষ্টাকারীর পরিচয় বা তিনি কোন দেশের নাগরিক এবং তার অবস্থা কেমন আছে এর কিছুই আর জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।শুধুমাত্র ২০১৮ সালে কাবা চত্বরে তিনজন আত্মহত্যা করেন। এছাড়া ২০২৪ সালেও এক ব্যক্তি লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৬ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×