হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরিকল্পনা কমিশনের সদস্য কাউসার আহাম্মদের চুক্তি বাতিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ ডিসেম্বর – প্রশাসনের সর্বোচ্চ পদ সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এতে বলা হয়, কাউসার আহাম্মদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

এর আগে, গত বছরের ১৯ অক্টোবর পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মো. কাউসার আহাম্মদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছিল। এরও আগে ২০২১ সালের ১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের সাবেক এই ডিনকে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার।

এদিকে, রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তাফা জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক করা হয়েছে। এ জন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগের ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পরিকল্পনা কমিশনের সদস্য কাউসার আহাম্মদের চুক্তি বাতিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরিকল্পনা কমিশনের সদস্য কাউসার আহাম্মদের চুক্তি বাতিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ ডিসেম্বর – প্রশাসনের সর্বোচ্চ পদ সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, কাউসার আহাম্মদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।এর আগে, গত বছরের ১৯ অক্টোবর পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মো. কাউসার আহাম্মদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছিল। এরও আগে ২০২১ সালের ১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের সাবেক এই ডিনকে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার।এদিকে, রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তাফা জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক করা হয়েছে। এ জন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগের ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×