হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরীক্ষার হলে পছন্দের আসনে বসতে না পেরে শিক্ষিকাকে পাথর নিক্ষেপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৭ অপরাহ্ন

পরীক্ষার হলে পছন্দের আসনে বসতে না পেরে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষিকাকে পাথর ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে মো. মারুফ হাসান নামের এক ছাত্রের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ইনস্টিটিউটের নাসিরাবাদের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ওই ছাত্র ন্যাশনাল পলিটেকনিক কলেজ (এনপিসি) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল চতুর্থ পর্বের ছাত্র। এ ঘটনায় মারুফকে কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এনপিসি কর্তৃপক্ষ।
ন্যাশনাল পলিটেকনিক কলেজ (এনপিসি) অধ্যক্ষ এ বি এম আবদুল ওয়াহেদ বলেন, পরীক্ষা চলাকালে এক শিক্ষিকার সঙ্গে ছেলেটি বেয়াদবি করে। পরীক্ষা শেষে বের হওয়ার পর ম্যাডামকে লক্ষ্য করে পাথর ছুড়েছে বলে শুনেছি। ওই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি আমরা।

জানা গেছে, মঙ্গলবার এনপিসিসহ বিভিন্ন কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয় পলিটেকনিক ইনস্টিটিউটে। সকাল ১০টা থেকে চতুর্থ পর্বের এনভায়রনমেন্ট বিষয়ের পরীক্ষা ছিল। ৩০১ নম্বর কক্ষে এনপিসির ৩১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে যান। এ সময় তারা নিজেদের পছন্দের আসনে বসে পড়েন। পরে পরীক্ষা হলে কর্তব্যরত শিক্ষিকা আসন পরিকল্পনা অনুযায়ী বসার নির্দেশ দেন। সবাই নিজ নিজ আসনে বসলেও মারুফ বসতে অপারগতা প্রকাশ করেন।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

ওই শিক্ষিকা সুপ্তিকনা বলেন, মারুফ নামের ওই ছেলেটি কোনোভাবে কথা শুনছিল না। পরে নিজের আসনে বসলেও বেয়াদবি করছিলেন। পরীক্ষা শেষে বাসায় যাওয়ার জন্য বের হলে বেলা দুইটার দিকে ক্যাম্পাসেই আমাকে একটি পাথর নিক্ষেপ করা হয়। পাথরটি আমার গলার নিচে কলার বোনের পাশে লেগে প্রচণ্ড আঘাত পাই। পরে অন্য ছেলেরা জানায়, মারুফ এটা করেছে। তাদের চাপে সে আমাকে দুঃখিত বলে চলে যায়। পরে আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাই।

সূত্র: বাংলানিউজ

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

পরীক্ষার হলে পছন্দের আসনে বসতে না পেরে শিক্ষিকাকে পাথর নিক্ষেপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরীক্ষার হলে পছন্দের আসনে বসতে না পেরে শিক্ষিকাকে পাথর নিক্ষেপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1]পরীক্ষার হলে পছন্দের আসনে বসতে না পেরে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষিকাকে পাথর ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে মো. মারুফ হাসান নামের এক ছাত্রের বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ইনস্টিটিউটের নাসিরাবাদের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ওই ছাত্র ন্যাশনাল পলিটেকনিক কলেজ (এনপিসি) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল চতুর্থ পর্বের ছাত্র। এ ঘটনায় মারুফকে কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এনপিসি কর্তৃপক্ষ। ন্যাশনাল পলিটেকনিক কলেজ (এনপিসি) অধ্যক্ষ এ বি এম আবদুল ওয়াহেদ বলেন, পরীক্ষা চলাকালে এক শিক্ষিকার সঙ্গে ছেলেটি বেয়াদবি করে। পরীক্ষা শেষে বের হওয়ার পর ম্যাডামকে লক্ষ্য করে পাথর ছুড়েছে বলে শুনেছি। ওই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি আমরা। জানা গেছে, মঙ্গলবার এনপিসিসহ বিভিন্ন কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয় পলিটেকনিক ইনস্টিটিউটে। সকাল ১০টা থেকে চতুর্থ পর্বের এনভায়রনমেন্ট বিষয়ের পরীক্ষা ছিল। ৩০১ নম্বর কক্ষে এনপিসির ৩১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে যান। এ সময় তারা নিজেদের পছন্দের আসনে বসে পড়েন। পরে পরীক্ষা হলে কর্তব্যরত শিক্ষিকা আসন পরিকল্পনা অনুযায়ী বসার নির্দেশ দেন। সবাই নিজ নিজ আসনে বসলেও মারুফ বসতে অপারগতা প্রকাশ করেন। ওই শিক্ষিকা সুপ্তিকনা বলেন, মারুফ নামের ওই ছেলেটি কোনোভাবে কথা শুনছিল না। পরে নিজের আসনে বসলেও বেয়াদবি করছিলেন। পরীক্ষা শেষে বাসায় যাওয়ার জন্য বের হলে বেলা দুইটার দিকে ক্যাম্পাসেই আমাকে একটি পাথর নিক্ষেপ করা হয়। পাথরটি আমার গলার নিচে কলার বোনের পাশে লেগে প্রচণ্ড আঘাত পাই। পরে অন্য ছেলেরা জানায়, মারুফ এটা করেছে। তাদের চাপে সে আমাকে দুঃখিত বলে চলে যায়। পরে আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাই। সূত্র: বাংলানিউজ  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×