হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরীমনি–বুবলীর একসঙ্গে ‘খেলা হবে’ – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৬ সেপ্টেম্বর – তারকা অভিনেত্রী পরীমণি ও শবনম ইয়াসমিন বুবলী। দুজনেরই অভিনয় ক্যারিয়ার ৯ বছরের কাছাকাছি। দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে কাজ করা হয়নি তাদের। তবে এই প্রথম এক সিনেমায় দেখা যাবে তাদের। সিনেমাটির নাম ‘খেলা হবে’। টিএম ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।

পরীমণি-বুবলী বাদেও এই সিনেমায় আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান। এ ছাড়াও আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

আগামী অক্টোবরে ছবিটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অনুমতিও মিলেছে।

রোববার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরীমণি কিংবা বুবলীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মুখে প্রথমবার ভাইরাল হয় ‘খেলা হবে’ সংলাপটি। এরপর ক্রমেই ছড়িয়ে পড়ে সংলাপটি। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যর মুখে সংলাপটি আরও প্রাণ প্রায়।

মমতা ব্যানার্জিকেও এই স্লোগান দিতে দেখা গেছে। এমনকি এ স্লোগান দিয়ে গানও বানিয়েছে তৃণমূল। ক’দিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আলিয়া ভাটের মুখেও শোনা গেছে ‘খেলা হবে’ সংলাপটি! এবার এই শব্দ দুটিকে ঘিরে তৈরি হচ্ছে বাংলাদেশের সিনেমা।

সিনেমাটিতে কী ধরনের গল্প বলা হবে, সেটা এখনও জানা যায়নি। এ নিয়ে পরিচালক ও প্রযোজক কেউই এখন কথা বলতে চান না।

আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পরীমনি–বুবলীর একসঙ্গে ‘খেলা হবে’ – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরীমনি–বুবলীর একসঙ্গে ‘খেলা হবে’ – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ সেপ্টেম্বর – তারকা অভিনেত্রী পরীমণি ও শবনম ইয়াসমিন বুবলী। দুজনেরই অভিনয় ক্যারিয়ার ৯ বছরের কাছাকাছি। দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে কাজ করা হয়নি তাদের। তবে এই প্রথম এক সিনেমায় দেখা যাবে তাদের। সিনেমাটির নাম ‘খেলা হবে’। টিএম ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। পরীমণি-বুবলী বাদেও এই সিনেমায় আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান। এ ছাড়াও আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে। গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। আগামী অক্টোবরে ছবিটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অনুমতিও মিলেছে। রোববার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরীমণি কিংবা বুবলীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মুখে প্রথমবার ভাইরাল হয় ‘খেলা হবে’ সংলাপটি। এরপর ক্রমেই ছড়িয়ে পড়ে সংলাপটি। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যর মুখে সংলাপটি আরও প্রাণ প্রায়। মমতা ব্যানার্জিকেও এই স্লোগান দিতে দেখা গেছে। এমনকি এ স্লোগান দিয়ে গানও বানিয়েছে তৃণমূল। ক’দিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আলিয়া ভাটের মুখেও শোনা গেছে ‘খেলা হবে’ সংলাপটি! এবার এই শব্দ দুটিকে ঘিরে তৈরি হচ্ছে বাংলাদেশের সিনেমা। সিনেমাটিতে কী ধরনের গল্প বলা হবে, সেটা এখনও জানা যায়নি। এ নিয়ে পরিচালক ও প্রযোজক কেউই এখন কথা বলতে চান না। আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×