হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পর্তুগালে ছুরি হামলায় নিহত ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


লিসবন, ২৮ মার্চ – পর্তুগালের রাজধানী লিসবনে একটি মুসলিম ধর্মীয় কেন্দ্রে ছুরি হামলায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এছাড়া সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সঙ্গে সঙ্গেই পুলিশ ও জরুরি সেবা কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। স্থানীয় ইসমাইলি মুসলিম সম্প্রদায় ছুরি হামলায় নিহতদের পরিবারকে সহায়তা করছে। নিহতদের মধ্যে একজনের বয়স ২০ বছর ও অপরজন ৪০ বছর বয়সী।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

জানা গেছে, হামলাকারীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু তিনি নির্দেশ মানেননি। ফলে পুলিশ সদস্যরা তাকে গুলি করতে বাধ্য হয়। তাকে লিসবনের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সিএনএন পর্তুগাল জানিয়েছে, হামলাকারী একজন আফগান এবং তার কাছে একটি বড় ছুরি ছিল।

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেন, পুলিশ হামলার তদন্ত করছে এবং এর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সাম্প্রতিক দশকগুলোতে পর্তুগালে উল্লেখযোগ্য কোনো সন্ত্রাসী হামলা ঘটেনি।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৮ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পর্তুগালে ছুরি হামলায় নিহত ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পর্তুগালে ছুরি হামলায় নিহত ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লিসবন, ২৮ মার্চ – পর্তুগালের রাজধানী লিসবনে একটি মুসলিম ধর্মীয় কেন্দ্রে ছুরি হামলায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এছাড়া সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সঙ্গে সঙ্গেই পুলিশ ও জরুরি সেবা কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। স্থানীয় ইসমাইলি মুসলিম সম্প্রদায় ছুরি হামলায় নিহতদের পরিবারকে সহায়তা করছে। নিহতদের মধ্যে একজনের বয়স ২০ বছর ও অপরজন ৪০ বছর বয়সী। জানা গেছে, হামলাকারীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু তিনি নির্দেশ মানেননি। ফলে পুলিশ সদস্যরা তাকে গুলি করতে বাধ্য হয়। তাকে লিসবনের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সিএনএন পর্তুগাল জানিয়েছে, হামলাকারী একজন আফগান এবং তার কাছে একটি বড় ছুরি ছিল। পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেন, পুলিশ হামলার তদন্ত করছে এবং এর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সাম্প্রতিক দশকগুলোতে পর্তুগালে উল্লেখযোগ্য কোনো সন্ত্রাসী হামলা ঘটেনি। সূত্র: দেশ রূপান্তরআইএ/ ২৮ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×