হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন


ইসলামাবাদ, ২৮ আগস্ট – পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বর্ষাকালে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। শতদ্রু, রাভি ও চেনাব নদীর পানি বৃদ্ধি পেয়ে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, লাখ লাখ একর ফসল ধ্বংস হয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় এ পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন শিয়ালকোটে, চারজন গুজরাটে, তিনজন নারওয়ালে, দুইজন হাফিজাবাদে এবং একজন গুজরানওয়ালায় মারা গেছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

ভারত থেকে দুটি বাঁধের পানি ছাড়ার পাশাপাশি ভারি বর্ষণের কারণে তিনটি আন্তঃসীমান্ত নদী ফুলে ফেঁপে পাঞ্জাবের মধ্যাঞ্চলীয় জেলাগুলো ভাসিয়ে দিয়েছে। বন্যা এখন দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে।

পাঞ্জাব সরকার ত্রাণ ও উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করেছে। সরকারি হিসাব অনুযায়ী, দেড় লাখের বেশি মানুষ এবং ৩৫ হাজার গবাদিপশু নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। এই বন্যায় প্রভাবিত মানুষের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, চলতি বর্ষা ঋতুতে পাকিস্তানে মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। জুন থেকে এই বন্যায় পাকিস্তানে মোট ৮০২ জনের মৃত্যু হয়েছে, যার অর্ধেকই চলতি মাসে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৮ আগস্ট – পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বর্ষাকালে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। শতদ্রু, রাভি ও চেনাব নদীর পানি বৃদ্ধি পেয়ে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, লাখ লাখ একর ফসল ধ্বংস হয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় এ পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন শিয়ালকোটে, চারজন গুজরাটে, তিনজন নারওয়ালে, দুইজন হাফিজাবাদে এবং একজন গুজরানওয়ালায় মারা গেছেন।ভারত থেকে দুটি বাঁধের পানি ছাড়ার পাশাপাশি ভারি বর্ষণের কারণে তিনটি আন্তঃসীমান্ত নদী ফুলে ফেঁপে পাঞ্জাবের মধ্যাঞ্চলীয় জেলাগুলো ভাসিয়ে দিয়েছে। বন্যা এখন দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে।পাঞ্জাব সরকার ত্রাণ ও উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করেছে। সরকারি হিসাব অনুযায়ী, দেড় লাখের বেশি মানুষ এবং ৩৫ হাজার গবাদিপশু নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। এই বন্যায় প্রভাবিত মানুষের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।জাতিসংঘ জানিয়েছে, চলতি বর্ষা ঋতুতে পাকিস্তানে মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। জুন থেকে এই বন্যায় পাকিস্তানে মোট ৮০২ জনের মৃত্যু হয়েছে, যার অর্ধেকই চলতি মাসে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×