হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানের বিপক্ষে ইষাণ কিষাণের ঝোড়ো ব্যাটিং, ভারতের সংগ্রহ ১৭৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন


কলম্বো, ১৫ ফেব্রুয়ারি – কলম্বোতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৭৫ রানের লড়াকু পুঁজি পেয়েছে ভারত। ওপেনার ইষাণ কিষাণের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে দুই শতাধিক রানের ইঙ্গিত দিলেও মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানে থামে ভারতের ইনিংস।

ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা। তিনি নিজেই বোলিং সূচনা করেন এবং প্রথম ওভারেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে কোনো রান করার আগেই সাজঘরে ফেরত পাঠান।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন তিনি এবং মাত্র ২৭ বলেই নিজের অর্ধশতক পূরণ করেন। ৪০ বলের মোকাবিলায় ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন ইষাণ। তবে সাইম আইয়ুবের বলে আউট হয়ে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন এই বাঁহাতি ব্যাটার।

এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে ৩৭ রানের জুটি গড়েন। তিলক ২৪ রানে সাইম আইয়ুবের শিকার হন এবং হার্দিক পান্ডিয়াও দ্রুত বিদায় নেন। ক্রিজে সময় কাটালেও অধিনায়ক সূর্যকুমার যাদব খুব একটা সুবিধা করতে পারেননি, ২৯ বলে ৩১ রান করে উসমান তারিকের বলে আউট হন তিনি।

পাকিস্তানের বোলারদের মধ্যে সাইম আইয়ুব সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানের বিপক্ষে ইষাণ কিষাণের ঝোড়ো ব্যাটিং, ভারতের সংগ্রহ ১৭৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানের বিপক্ষে ইষাণ কিষাণের ঝোড়ো ব্যাটিং, ভারতের সংগ্রহ ১৭৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Print Image
[ad_1] কলম্বো, ১৫ ফেব্রুয়ারি – কলম্বোতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৭৫ রানের লড়াকু পুঁজি পেয়েছে ভারত। ওপেনার ইষাণ কিষাণের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে দুই শতাধিক রানের ইঙ্গিত দিলেও মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানে থামে ভারতের ইনিংস।ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা। তিনি নিজেই বোলিং সূচনা করেন এবং প্রথম ওভারেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে কোনো রান করার আগেই সাজঘরে ফেরত পাঠান।প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন তিনি এবং মাত্র ২৭ বলেই নিজের অর্ধশতক পূরণ করেন। ৪০ বলের মোকাবিলায় ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন ইষাণ। তবে সাইম আইয়ুবের বলে আউট হয়ে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন এই বাঁহাতি ব্যাটার।এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে ৩৭ রানের জুটি গড়েন। তিলক ২৪ রানে সাইম আইয়ুবের শিকার হন এবং হার্দিক পান্ডিয়াও দ্রুত বিদায় নেন। ক্রিজে সময় কাটালেও অধিনায়ক সূর্যকুমার যাদব খুব একটা সুবিধা করতে পারেননি, ২৯ বলে ৩১ রান করে উসমান তারিকের বলে আউট হন তিনি।পাকিস্তানের বোলারদের মধ্যে সাইম আইয়ুব সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×