হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নিহত ১৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ১৩ অক্টোবর – উত্তর-পশ্চিম পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে গুলির ঘটনায় দুইজন গুরুতর আহত হওয়ার পরে শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

রোববার (১৩ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন এবং আল জাজিরা।

দ্য ডন বলছে, শনিবার কুররাম জেলায় দুই গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষে দুই নারী ও এক শিশুসহ ১৫ জন নিহত ও আরও সাতজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মকবাল উপজাতিরা সদস্যরা গুলি চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে কাঞ্জ আলিজাই উপজাতির দুজন আহত হন।

কুররাম জেলা প্রশাসক জাভেদুল্লাহ মাহসুদ বলেছেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং যানবাহন চলাচলের উদ্দেশ্যে রাস্তা নিরাপদ করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় একটি জিরগা বা উপজাতীয় পরিষদের সদস্য পীর হায়দার শাহ বলেছেন, গুলি চালানোর ঘটনার সময় জিরগার প্রবীণ সদস্যরা উপজাতি গোষ্ঠীগুলোর সাথে আলোচনা করছিলেন। তিনি বলেন, সংঘাতের এই ঘটনাটি এলাকায় শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করেছে।

আল জাজিরা বলছে, গত মাসে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কয়েকদিনের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন।

যদিও উভয় গোষ্ঠীই এই দেশে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে, তবে তারপরও তাদের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা বিরাজ করছে কিছু এলাকায়, বিশেষ করে কুররামে। এই জেলার কিছু অংশে শিয়া মুসলমানদের আধিপত্য রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৩ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নিহত ১৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নিহত ১৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৩ অক্টোবর – উত্তর-পশ্চিম পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে গুলির ঘটনায় দুইজন গুরুতর আহত হওয়ার পরে শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।রোববার (১৩ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন এবং আল জাজিরা।দ্য ডন বলছে, শনিবার কুররাম জেলায় দুই গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষে দুই নারী ও এক শিশুসহ ১৫ জন নিহত ও আরও সাতজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, মকবাল উপজাতিরা সদস্যরা গুলি চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে কাঞ্জ আলিজাই উপজাতির দুজন আহত হন।কুররাম জেলা প্রশাসক জাভেদুল্লাহ মাহসুদ বলেছেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং যানবাহন চলাচলের উদ্দেশ্যে রাস্তা নিরাপদ করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।এদিকে স্থানীয় একটি জিরগা বা উপজাতীয় পরিষদের সদস্য পীর হায়দার শাহ বলেছেন, গুলি চালানোর ঘটনার সময় জিরগার প্রবীণ সদস্যরা উপজাতি গোষ্ঠীগুলোর সাথে আলোচনা করছিলেন। তিনি বলেন, সংঘাতের এই ঘটনাটি এলাকায় শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করেছে।আল জাজিরা বলছে, গত মাসে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কয়েকদিনের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন।যদিও উভয় গোষ্ঠীই এই দেশে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে, তবে তারপরও তাদের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা বিরাজ করছে কিছু এলাকায়, বিশেষ করে কুররামে। এই জেলার কিছু অংশে শিয়া মুসলমানদের আধিপত্য রয়েছে।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৩ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×