হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে নির্বাচন কমিশনের কার্যালয় চত্বরে বিস্ফোরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন


ইসলামবাদ, ০৩ ফেব্রুয়ারি – আগামী ৪ দিন পর পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। এর মধ্যেই বোমা বিস্ফোরণ হয়েছে দেশটির নির্বাচন কমিশনের (ইসিপি) করাচি শাখার কার্যালয়ে।

শুক্রবার রাত ৯টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

করাচি পুলিশের জ্যেষ্ঠ সুপারিন্টেনডেন্ট (এসএসপি) সাজিদ সাদোজাই দেশটির সংবাদমাধ্যম এআরআইকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি ছিল একটি টাইম বোমা এবং করাচির রেড জোন এলাকায় অবস্থিত নির্বাচন কমিশনের সীমানা দেওয়ালের কাছে একটি শপিং ব্যাগে বোমাটি রাখা হয়েছিল।’

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

প্রসঙ্গত, রেড জোন এলাকার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে কঠোর। পাকিস্তানের সব বড় শহরে রেড জোন এলাকা রয়েছে এবং দেশটির গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো সেই এলাকায় অবস্থিত।

পাকিস্তান পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট জানিয়েছে, বিস্ফোরিত বোমাটি ‘হোম মেইড’ এবং প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ছিল সেটিতে।

বোমা বিস্ফোরণের অল্প সময়ের মধ্যেই অবশ্য করাচি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ইসিপির কেন্দ্রীয় কার্যালয়। সেই সঙ্গে পুলিশের এসএসপি এবং করাচির রেড জোন এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে এ সম্পর্কে প্রতিবেদন চেয়েছে ইসিপি।

আগামী ৮ ফেব্রুয়ারি ১৬ তম পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। তবে আদালত ও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রার্থীরাও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন।

এছাড়া দেশটির চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলো বরাবরই নির্বাচনবিরোধী।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে নির্বাচন কমিশনের কার্যালয় চত্বরে বিস্ফোরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে নির্বাচন কমিশনের কার্যালয় চত্বরে বিস্ফোরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ০৩ ফেব্রুয়ারি – আগামী ৪ দিন পর পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। এর মধ্যেই বোমা বিস্ফোরণ হয়েছে দেশটির নির্বাচন কমিশনের (ইসিপি) করাচি শাখার কার্যালয়ে।শুক্রবার রাত ৯টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।করাচি পুলিশের জ্যেষ্ঠ সুপারিন্টেনডেন্ট (এসএসপি) সাজিদ সাদোজাই দেশটির সংবাদমাধ্যম এআরআইকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি ছিল একটি টাইম বোমা এবং করাচির রেড জোন এলাকায় অবস্থিত নির্বাচন কমিশনের সীমানা দেওয়ালের কাছে একটি শপিং ব্যাগে বোমাটি রাখা হয়েছিল।’প্রসঙ্গত, রেড জোন এলাকার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে কঠোর। পাকিস্তানের সব বড় শহরে রেড জোন এলাকা রয়েছে এবং দেশটির গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো সেই এলাকায় অবস্থিত।পাকিস্তান পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট জানিয়েছে, বিস্ফোরিত বোমাটি ‘হোম মেইড’ এবং প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ছিল সেটিতে।বোমা বিস্ফোরণের অল্প সময়ের মধ্যেই অবশ্য করাচি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ইসিপির কেন্দ্রীয় কার্যালয়। সেই সঙ্গে পুলিশের এসএসপি এবং করাচির রেড জোন এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে এ সম্পর্কে প্রতিবেদন চেয়েছে ইসিপি।আগামী ৮ ফেব্রুয়ারি ১৬ তম পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। তবে আদালত ও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রার্থীরাও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন।এছাড়া দেশটির চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলো বরাবরই নির্বাচনবিরোধী।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×