হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ এপ্রিল ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ১০ এপ্রিল – পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার (১০ এপ্রিল) কোয়েটার শাহরাহ-ই-ইকবাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর ডনের।

এসএসপি অপারেশন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জোহাইব মহসিন জানান, পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরক একটি মোটরসাইকেলে রাখা ছিল।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তিনি জানান, আহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তাদের দ্রুত কোয়েটার সিভিল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

জোহাইব মহসিন বলেন, প্রাথমিক তথ্যমতে, বিস্ফোরণে তিন থেকে চার কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের একটি পুলিশ ভ্যানসহ দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টিভি ফুটেজে দেখা যায়, পুলিশের একটি ক্ষতিগ্রস্ত গাড়ি ঘিরে রেখেছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স চলে যেতেও দেখা গেছে।

জিও নিউজের খবরে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। তাদের মরদেহ সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

হতাহতের সংখ্যাটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিশ্চিত করেছেন সিভিল হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ। তিনি বলেছেন, শহরের কান্ধারি বাজার এলাকায় পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তা, একটি মেয়ে ও আরেকজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

হাসপাতালে উপস্থিত আরেক পুলিশ কর্মকর্তা মিতা খান বলেছেন, বোমাটি পেতে রাখা নাকি আত্মঘাতী হামলা তা স্পষ্ট নয়। যে গাড়িটি নিশানা করা হয়েছে, সেটি এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার। তিনি একটি থানায় যাচ্ছিলেন। ঊর্ধ্বতন ওই কর্মকর্তা অক্ষত রয়েছেন, তবে হামলায় তার গাড়িচালক এবং দেহরক্ষী মারা গেছেন।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১০ এপ্রিল ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পাকিস্তানে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১০ এপ্রিল – পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার (১০ এপ্রিল) কোয়েটার শাহরাহ-ই-ইকবাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর ডনের। এসএসপি অপারেশন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জোহাইব মহসিন জানান, পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরক একটি মোটরসাইকেলে রাখা ছিল। তিনি জানান, আহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তাদের দ্রুত কোয়েটার সিভিল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। জোহাইব মহসিন বলেন, প্রাথমিক তথ্যমতে, বিস্ফোরণে তিন থেকে চার কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের একটি পুলিশ ভ্যানসহ দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টিভি ফুটেজে দেখা যায়, পুলিশের একটি ক্ষতিগ্রস্ত গাড়ি ঘিরে রেখেছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স চলে যেতেও দেখা গেছে। জিও নিউজের খবরে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। তাদের মরদেহ সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হতাহতের সংখ্যাটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিশ্চিত করেছেন সিভিল হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ। তিনি বলেছেন, শহরের কান্ধারি বাজার এলাকায় পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তা, একটি মেয়ে ও আরেকজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। হাসপাতালে উপস্থিত আরেক পুলিশ কর্মকর্তা মিতা খান বলেছেন, বোমাটি পেতে রাখা নাকি আত্মঘাতী হামলা তা স্পষ্ট নয়। যে গাড়িটি নিশানা করা হয়েছে, সেটি এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার। তিনি একটি থানায় যাচ্ছিলেন। ঊর্ধ্বতন ওই কর্মকর্তা অক্ষত রয়েছেন, তবে হামলায় তার গাড়িচালক এবং দেহরক্ষী মারা গেছেন। সূত্র: জাগো নিউজ এম ইউ/১০ এপ্রিল ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পাকিস্তানে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×