হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ৩০ আগস্ট – ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের কয়েকটি প্রদেশ। টানা ভারী বর্ষণের পর চেনাব, রবি ও শতদ্রু নদীর পানি একসঙ্গে উপচে পড়ায় তৈরি হয়েছে নজিরবিহীন পরিস্থিতি। এই তিনটি আন্তঃসীমান্ত নদীর পানি একই সময়ে ফুলে ওঠা পাকিস্তানের ইতিহাসে প্রথম। এতে পাঞ্জাব প্রদেশে ২ হাজার ৩০০টিরও গ্রাম প্লাবিত হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নতুন করে আরও বৃষ্টি, ঝড় ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। এতে বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমি বন্যায় এখন পর্যন্ত ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু পাঞ্জাব প্রদেশেই মারা গেছেন ১৯৫ জন। প্রাণহানির পাশাপাশি ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিপুল সংখ্যক গবাদিপশু বন্যার পানিতে তলিয়ে গেছে।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৪ লাখ ৮১ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাণ বাঁচাতে ৪ লাখেরও বেশি গবাদিপশুকে উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখেরও বেশি। পাঞ্জাব সরকারের ত্রাণ কার্যক্রমের প্রধান নাবিল জাভেদ বলেছেন, এটাই পাঞ্জাবের ইতিহাসে সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলী খান সংবাদ সম্মেলনে জানান, একটি জীবনও অবহেলায় ফেলে রাখা হচ্ছে না। উদ্ধারকাজে নিয়োজিত আছে ৮০০টিরও বেশি নৌকা ও ১ হাজার ৩০০ জন কর্মী। বন্যাকবলিত মানুষ ও তাদের গবাদিপশুর জন্য ৫০০টির বেশি ত্রাণকেন্দ্র স্থাপন করা হয়েছে।

পাঞ্জাবের রাজধানী লাহোরেও পরিস্থিতি ভয়াবহ। শহরের উপকণ্ঠ শাহদারায় বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে স্কুলে আশ্রয় নিয়েছে। নতুন আবাসিক এলাকার অনেকটাই পানিতে ডুবে আছে। শনিবারও (৩০ আগস্ট) লাহোরসহ বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হয়েছে।

এর আগেও পাকিস্তান ভয়াবহ বন্যার শিকার হয়েছে। ২০২২ সালে নজিরবিহীন বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ ডুবে গিয়েছিল, যেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সিন্ধ প্রদেশ। এবারের পরিস্থিতি সেই ভয়াবহতার পুনরাবৃত্তি ঘটাবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ৩০ আগস্ট – ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের কয়েকটি প্রদেশ। টানা ভারী বর্ষণের পর চেনাব, রবি ও শতদ্রু নদীর পানি একসঙ্গে উপচে পড়ায় তৈরি হয়েছে নজিরবিহীন পরিস্থিতি। এই তিনটি আন্তঃসীমান্ত নদীর পানি একই সময়ে ফুলে ওঠা পাকিস্তানের ইতিহাসে প্রথম। এতে পাঞ্জাব প্রদেশে ২ হাজার ৩০০টিরও গ্রাম প্লাবিত হয়েছে।এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নতুন করে আরও বৃষ্টি, ঝড় ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। এতে বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমি বন্যায় এখন পর্যন্ত ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু পাঞ্জাব প্রদেশেই মারা গেছেন ১৯৫ জন। প্রাণহানির পাশাপাশি ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিপুল সংখ্যক গবাদিপশু বন্যার পানিতে তলিয়ে গেছে।সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৪ লাখ ৮১ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাণ বাঁচাতে ৪ লাখেরও বেশি গবাদিপশুকে উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখেরও বেশি। পাঞ্জাব সরকারের ত্রাণ কার্যক্রমের প্রধান নাবিল জাভেদ বলেছেন, এটাই পাঞ্জাবের ইতিহাসে সবচেয়ে বড় উদ্ধার অভিযান।প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলী খান সংবাদ সম্মেলনে জানান, একটি জীবনও অবহেলায় ফেলে রাখা হচ্ছে না। উদ্ধারকাজে নিয়োজিত আছে ৮০০টিরও বেশি নৌকা ও ১ হাজার ৩০০ জন কর্মী। বন্যাকবলিত মানুষ ও তাদের গবাদিপশুর জন্য ৫০০টির বেশি ত্রাণকেন্দ্র স্থাপন করা হয়েছে।পাঞ্জাবের রাজধানী লাহোরেও পরিস্থিতি ভয়াবহ। শহরের উপকণ্ঠ শাহদারায় বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে স্কুলে আশ্রয় নিয়েছে। নতুন আবাসিক এলাকার অনেকটাই পানিতে ডুবে আছে। শনিবারও (৩০ আগস্ট) লাহোরসহ বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হয়েছে।এর আগেও পাকিস্তান ভয়াবহ বন্যার শিকার হয়েছে। ২০২২ সালে নজিরবিহীন বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ ডুবে গিয়েছিল, যেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সিন্ধ প্রদেশ। এবারের পরিস্থিতি সেই ভয়াবহতার পুনরাবৃত্তি ঘটাবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।সূত্র: জাগো নিউজএনএন/ ৩০ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×