হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে মিছিলে বোমা বিস্ফোরণ, নিহত ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ৩০ জানুয়ারি – পাকিস্তানের বেলুচিস্তানে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদ মাধ্যম ডন।

বেলুচিস্তানের সিবি জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. বাবর ও জেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরান বালোচ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

তবে সিবি স্টেশন হাউস অফিসের (এসএইচও) জাকাউল্লাহ গুজ্জর জানান, শহরের জিন্নাহ রোডে বিস্ফোরণে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

এদিকে পিটিআই জানিয়েছে, মঙ্গলবার তাদের জাতীয় পরিষদের প্রার্থী সাদ্দাম তারিনের একটি নির্বাচনী সমাবেশে এ বিস্ফোরণ ঘটে। এতে তাদের তিন কর্মী নিহত ও সাতজন আহত হয়েছেন।

পিটি আইর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর একটি পোস্টে দলটি বলেছে, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি পিটিআই কর্মীদের পরিবর্তে সন্ত্রাসীদের দমনে সরকারকে আরও মনোযোগী হতে আহ্বান জনাচ্ছি।

এদিকে সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির সরকারি গোপনীয়তা আইনের অধীনে একটি বিশেষ আদালত এ রায় দেন।

পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি। তার প্রায় এক সপ্তাহ আগে ইমরানের বিরুদ্ধে এই রায় দিলো পাকিস্তানি আদালত। ব্যাপক চাপের মধ্যেও নির্বাচনী আইকনিক ব্যাট প্রতীক ছাড়াই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে মিছিলে বোমা বিস্ফোরণ, নিহত ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে মিছিলে বোমা বিস্ফোরণ, নিহত ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ৩০ জানুয়ারি – পাকিস্তানের বেলুচিস্তানে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (৩০ জানুয়ারি) কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদ মাধ্যম ডন।বেলুচিস্তানের সিবি জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. বাবর ও জেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরান বালোচ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।তবে সিবি স্টেশন হাউস অফিসের (এসএইচও) জাকাউল্লাহ গুজ্জর জানান, শহরের জিন্নাহ রোডে বিস্ফোরণে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।এদিকে পিটিআই জানিয়েছে, মঙ্গলবার তাদের জাতীয় পরিষদের প্রার্থী সাদ্দাম তারিনের একটি নির্বাচনী সমাবেশে এ বিস্ফোরণ ঘটে। এতে তাদের তিন কর্মী নিহত ও সাতজন আহত হয়েছেন।পিটি আইর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর একটি পোস্টে দলটি বলেছে, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি পিটিআই কর্মীদের পরিবর্তে সন্ত্রাসীদের দমনে সরকারকে আরও মনোযোগী হতে আহ্বান জনাচ্ছি।এদিকে সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির সরকারি গোপনীয়তা আইনের অধীনে একটি বিশেষ আদালত এ রায় দেন।পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি। তার প্রায় এক সপ্তাহ আগে ইমরানের বিরুদ্ধে এই রায় দিলো পাকিস্তানি আদালত। ব্যাপক চাপের মধ্যেও নির্বাচনী আইকনিক ব্যাট প্রতীক ছাড়াই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ৩০ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×