হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, ১০ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

ইসলামবাদ, ২৫ নভেম্বর – পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচি শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপেক্ষ ২২ জন। শনিবার করাচির রশিদ মিনহাস রোডের আরজে শপিং মলে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে।

করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, আরজে শপিং মলে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

তিনি বলেছেন, শপিং মলের আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বর্তমানে ঠান্ডা করার প্রক্রিয়া চলছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

এর আগে, পুলিশের কর্মকর্তা সুমাইয়া সৈয়দ সংবাদমাধ্যম ডনকে বলেন, ৯ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৮ জনের মরদেহ জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) এবং সিভিল হাসপাতাল করাচিতে (সিএইচকে) অন্যজনের আনা হয়েছে। ওয়াহাব বলেন, আব্বাসি শহীদ হাসপাতালে অপর একজনের মরদেহ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় গুরুতর দগ্ধ ১৮ বছর বয়সী একজনকে সিএইচকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করাচির ফায়ার সার্ভিসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তারা স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে পারেন। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটকে সেখানে মোতায়েন করা হয়। তারা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৫ নভেম্বর ২০২৩


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, ১০ জনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, ১০ জনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ২৫ নভেম্বর – পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচি শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপেক্ষ ২২ জন। শনিবার করাচির রশিদ মিনহাস রোডের আরজে শপিং মলে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে। করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, আরজে শপিং মলে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। তিনি বলেছেন, শপিং মলের আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বর্তমানে ঠান্ডা করার প্রক্রিয়া চলছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। এর আগে, পুলিশের কর্মকর্তা সুমাইয়া সৈয়দ সংবাদমাধ্যম ডনকে বলেন, ৯ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৮ জনের মরদেহ জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) এবং সিভিল হাসপাতাল করাচিতে (সিএইচকে) অন্যজনের আনা হয়েছে। ওয়াহাব বলেন, আব্বাসি শহীদ হাসপাতালে অপর একজনের মরদেহ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই ঘটনায় গুরুতর দগ্ধ ১৮ বছর বয়সী একজনকে সিএইচকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করাচির ফায়ার সার্ভিসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তারা স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে পারেন। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটকে সেখানে মোতায়েন করা হয়। তারা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৫ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×