হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে হামলায় চার সৈন্যসহ নিহত ৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ১২ জুলাই – পাকিস্তানের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার ভোরের দিকের এই হামলায় অন্তত চার সৈন্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ সৈন্য।

পাক সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা বেলুচিস্তানের উত্তরাঞ্চলের ঝোব ঘাঁটিতে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে। এতে চারজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

সেনাবাহিনী বলেছে, সামরিক ঘাঁটিতে প্রবেশের সময় সৈন্যদের তল্লাশির মুখে গুলিবর্ষণ ও বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এ সময় সৈন্যদের পাল্টা গুলিতে অন্তত তিন সন্ত্রাসী নিহত হন। এই ঘটনায় জড়িত অপর দুই হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছিল।

দেশটির তিনটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, বুধবার ভোরের দিকে উত্তর বেলুচিস্তানের সামরিক ঘাঁটিতে কয়েকজন সন্ত্রাসী ওই হামলা চালায়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তান ও পাকিস্তানের শান্তি বিনষ্টের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে।

এর আগে, ঝোব জেলা কমিশনার (ডিসি) আজিম কাকার সংবাদমাধ্যম ডনকে বলেছিলেন, ঝোবের সেনানিবাস এলাকায় হামলা হয়েছে। তিনি বলেন, বন্দুকযুদ্ধের মাঝে পড়ে একজন নারী বেসামরিক নাগরিক নিহত ও অন্য পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় পাঠানো হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো ঝোব ঘাঁটিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে দ্রুতগতিতে পদক্ষেপ নিয়ে হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ায় দেশটির সেনাবাহিনীর প্রশংসা করেছেন তিনি। সূত্র: জিও

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে হামলায় চার সৈন্যসহ নিহত ৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে হামলায় চার সৈন্যসহ নিহত ৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১২ জুলাই – পাকিস্তানের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার ভোরের দিকের এই হামলায় অন্তত চার সৈন্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ সৈন্য। পাক সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা বেলুচিস্তানের উত্তরাঞ্চলের ঝোব ঘাঁটিতে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে। এতে চারজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সেনাবাহিনী বলেছে, সামরিক ঘাঁটিতে প্রবেশের সময় সৈন্যদের তল্লাশির মুখে গুলিবর্ষণ ও বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এ সময় সৈন্যদের পাল্টা গুলিতে অন্তত তিন সন্ত্রাসী নিহত হন। এই ঘটনায় জড়িত অপর দুই হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছিল। দেশটির তিনটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, বুধবার ভোরের দিকে উত্তর বেলুচিস্তানের সামরিক ঘাঁটিতে কয়েকজন সন্ত্রাসী ওই হামলা চালায়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তান ও পাকিস্তানের শান্তি বিনষ্টের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে। এর আগে, ঝোব জেলা কমিশনার (ডিসি) আজিম কাকার সংবাদমাধ্যম ডনকে বলেছিলেন, ঝোবের সেনানিবাস এলাকায় হামলা হয়েছে। তিনি বলেন, বন্দুকযুদ্ধের মাঝে পড়ে একজন নারী বেসামরিক নাগরিক নিহত ও অন্য পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় পাঠানো হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো ঝোব ঘাঁটিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে দ্রুতগতিতে পদক্ষেপ নিয়ে হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ায় দেশটির সেনাবাহিনীর প্রশংসা করেছেন তিনি। সূত্র: জিও সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১২ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×