হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তান-আফগান সংঘাত নিরসনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, ইরানের মধ্যস্থতার প্রস্তাব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন


ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে উদ্যোগী হয়েছে সৌদি আরব। এ বিষয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে জানানো হয় যে আলাপকালে আল-সৌদ এই অঞ্চলের উন্নয়ন এবং দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

অন্যদিকে উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখতে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ সময় গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানান।

এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান।

শুক্রবার ভোরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই প্রস্তাব দেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তান-আফগান সংঘাত নিরসনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, ইরানের মধ্যস্থতার প্রস্তাব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তান-আফগান সংঘাত নিরসনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, ইরানের মধ্যস্থতার প্রস্তাব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে উদ্যোগী হয়েছে সৌদি আরব। এ বিষয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে জানানো হয় যে আলাপকালে আল-সৌদ এই অঞ্চলের উন্নয়ন এবং দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।অন্যদিকে উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখতে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ সময় গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানান।এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান।শুক্রবার ভোরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই প্রস্তাব দেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×