হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার বা সোমবার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ২৬ জানুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না বা বয়কট করবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী শুক্রবার অথবা সোমবার, জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পর বিশ্বক্রিকেটে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একদিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বয়কটের ইঙ্গিত দিয়েছেন। তবে পাকিস্তানের অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতে রেখে দেন তিনি।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টা নাগাদ পিসিবি চেয়ারম্যান শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে না, কিন্তু কিছুক্ষণ পর সেই প্রতিবেদন সরিয়ে নেওয়া হয়। এরপর মহসিন নাকভি এক্সে পোস্ট দিয়ে জানিয়ে দেন, সিদ্ধান্ত শুক্রবার বা আগামী সোমবার নেওয়া হবে।

নাকভি পোস্টে লেখেন, “আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। তিনি সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার।’’

এর আগে নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, “আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন মহসিন নাকভি।”

এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার বা সোমবার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার বা সোমবার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৬ জানুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না বা বয়কট করবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী শুক্রবার অথবা সোমবার, জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পর বিশ্বক্রিকেটে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একদিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বয়কটের ইঙ্গিত দিয়েছেন। তবে পাকিস্তানের অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতে রেখে দেন তিনি।চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টা নাগাদ পিসিবি চেয়ারম্যান শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে না, কিন্তু কিছুক্ষণ পর সেই প্রতিবেদন সরিয়ে নেওয়া হয়। এরপর মহসিন নাকভি এক্সে পোস্ট দিয়ে জানিয়ে দেন, সিদ্ধান্ত শুক্রবার বা আগামী সোমবার নেওয়া হবে।নাকভি পোস্টে লেখেন, “আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। তিনি সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার।’’এর আগে নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, “আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন মহসিন নাকভি।”এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×