হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তান ভারতে খেলতে যাবে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ১০ জুলাই – পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি এখনও ঝুলে আছে সরকারের সিদ্ধান্তের ওপর। পাকিস্তান সরকারের গঠিত কমিটি সবুজ সংকেত দিলেই ভারতের টিকিট মিলবে পাকিস্তান ক্রিকেট দলের। এমনিতেই পরিস্থিতি রয়েছে উত্তপ্ত। সেই আগুনে রীতিমতো ঘি ঢেলে দিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি।

পাকিস্তানের বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণে দেশটির মন্ত্রিপরিষদের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই কমিটি নির্ধারণ করবে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে কি না।

আরও পড়ুন

২০ বিলিয়ন ডলারের বাতিল বিশ্বকাপ বাণিজ্যিক পরিকল্পনার নথি দেখতে পারবেন ফিফা কাউন্সিলের সদস্যরা

কমিটির প্রধান করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারিকে।

কিন্তু এই কমিটির সিদ্ধান্ত দেওয়ার আগেই বিস্ফোরক মন্তব্য করেছেন মাজারি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান।’

তিনি আরও বলেন, ‘যদি ভারত এশিয়া কাপের খেলায় নিরপেক্ষ ভেন্যু দাবি করতে পারে, আমরাও তাহলে ভারত বিশ্বকাপের ব্যাপারে একই দাবি করতে পারি।’

যদিও মূল সিদ্ধান্ত তিনি ছেড়ে দিয়েছেন কমিটির ওপর।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আমি ১১ জন মন্ত্রীর মধ্যে একজন, যারা এই কমিটির অংশ হয়েছেন। আমরা সমস্যা নিয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে আমাদের সুপারিশ জানাব, যিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষকও। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১০ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তান ভারতে খেলতে যাবে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তান ভারতে খেলতে যাবে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১০ জুলাই – পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি এখনও ঝুলে আছে সরকারের সিদ্ধান্তের ওপর। পাকিস্তান সরকারের গঠিত কমিটি সবুজ সংকেত দিলেই ভারতের টিকিট মিলবে পাকিস্তান ক্রিকেট দলের। এমনিতেই পরিস্থিতি রয়েছে উত্তপ্ত। সেই আগুনে রীতিমতো ঘি ঢেলে দিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। পাকিস্তানের বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণে দেশটির মন্ত্রিপরিষদের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই কমিটি নির্ধারণ করবে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে কি না। কমিটির প্রধান করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারিকে। কিন্তু এই কমিটির সিদ্ধান্ত দেওয়ার আগেই বিস্ফোরক মন্তব্য করেছেন মাজারি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান।’ তিনি আরও বলেন, ‘যদি ভারত এশিয়া কাপের খেলায় নিরপেক্ষ ভেন্যু দাবি করতে পারে, আমরাও তাহলে ভারত বিশ্বকাপের ব্যাপারে একই দাবি করতে পারি।’ যদিও মূল সিদ্ধান্ত তিনি ছেড়ে দিয়েছেন কমিটির ওপর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আমি ১১ জন মন্ত্রীর মধ্যে একজন, যারা এই কমিটির অংশ হয়েছেন। আমরা সমস্যা নিয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে আমাদের সুপারিশ জানাব, যিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষকও। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ সূত্র: আরটিভি নিউজআইএ/ ১০ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×