হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাক-ভারত ম্যাচের চেয়ে বাংলাদেশ-ভারত লড়াই বেশি রোমাঞ্চকর: নান্নু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন


ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের পর ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নানামুখী আলোচনা। হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান, হেরেছে ৬১ রানের বিশাল ব্যবধানে।

এমন হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাঁর মতে, ভারত-পাকিস্তান দ্বৈরথের চেয়ে এখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ অনেক বেশি রোমাঞ্চকর হয়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, এই উপমহাদেশের মধ্যে ভারত ও পাকিস্তানের খেলার চেয়ে বাংলাদেশ ও ভারতের খেলা অনেক বেশি প্রাণবন্ত হয়। এখন ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকেই দর্শকদের আগ্রহ বেশি থাকে। যদিও এবারের বিশ্বকাপে এই লড়াইটি দেখা যাচ্ছে না, তবুও ক্রিকেটপ্রেমীদের ফোকাস এখন সেদিকেই থাকে।

এদিকে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আসন্ন পাকিস্তান সিরিজের আগে এই টুর্নামেন্ট বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বেশ উপকারী হবে বলে মনে করেন সাবেক এই প্রধান নির্বাচক। তিনি জানান, দীর্ঘ দিন ধরে দল পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলছে না। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টটি শুরু হচ্ছে এবং এখান থেকে ভালো ক্রিকেট উপহার পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাক-ভারত ম্যাচের চেয়ে বাংলাদেশ-ভারত লড়াই বেশি রোমাঞ্চকর: নান্নু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাক-ভারত ম্যাচের চেয়ে বাংলাদেশ-ভারত লড়াই বেশি রোমাঞ্চকর: নান্নু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের পর ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নানামুখী আলোচনা। হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান, হেরেছে ৬১ রানের বিশাল ব্যবধানে।এমন হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাঁর মতে, ভারত-পাকিস্তান দ্বৈরথের চেয়ে এখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ অনেক বেশি রোমাঞ্চকর হয়।সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, এই উপমহাদেশের মধ্যে ভারত ও পাকিস্তানের খেলার চেয়ে বাংলাদেশ ও ভারতের খেলা অনেক বেশি প্রাণবন্ত হয়। এখন ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকেই দর্শকদের আগ্রহ বেশি থাকে। যদিও এবারের বিশ্বকাপে এই লড়াইটি দেখা যাচ্ছে না, তবুও ক্রিকেটপ্রেমীদের ফোকাস এখন সেদিকেই থাকে।এদিকে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আসন্ন পাকিস্তান সিরিজের আগে এই টুর্নামেন্ট বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বেশ উপকারী হবে বলে মনে করেন সাবেক এই প্রধান নির্বাচক। তিনি জানান, দীর্ঘ দিন ধরে দল পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলছে না। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টটি শুরু হচ্ছে এবং এখান থেকে ভালো ক্রিকেট উপহার পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×