হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাঞ্জাবে চালক ছাড়া ৭০ কিলোমিটার চলল ট্রেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি – চালক ছাড়াই প্রায় ৭০ কিলোমিটার চললো ট্রেন! বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য হলেও ভারতের পাঞ্জাব প্রদেশে আসলেই এমন ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে পাঞ্জাবের পাঠানকোট স্টেশনে ৫৩টি বগিওয়ালা একটি পণ্যবাহী ট্রেন থেমে ছিল। চালক ট্রেন থেকে নামার আগে হ্যান্ডব্রেক টানতে ভুলে যান। একপর্যায়ে ট্রেনটি আপনাআপনিই ঢালু রেললাইন ধরে চলতে থাকে।

স্থানীয় রেল কর্মকর্তারা বলছেন, জম্মু থেকে পাঞ্জাবে আসা পণ্যবাহী ট্রেনটি পাথর বহন করছিল। উচি বাসি এলাকায় থামার আগে সেটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে পাঁচটি স্টেশন অতিক্রম করেছিল। চালক ছাড়াই সেটি চলছে খবর পেয়ে ট্রেনটি থামানোর জন্য ট্র্যাকে কাঠের ব্লক রাখা হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

‘এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলমান।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনটি একটি স্টেশনের পাশ দিয়ে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। রেল লাইনের পাশে থাকা লোকজন আতঙ্কে দিগ্বিদিক ছুটছেন।

ভিডিও প্রকাশ্যে আসতেই বিষয়টি ভারতজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। চালককে বরখাস্ত করার পাশাপাশি অনেকে আবার কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। ভারতের রেল সুরক্ষা বাহনীর (আরপি এফ) উপ-পরিদর্শক অশোক কুমার জানিয়েছেন, এই ঘটনার পর নির্দিষ্ট রুটের সব ট্রেনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

যদিও ভারতে এমন ঘটনা এবারই প্রথম নয়। ২০২০ সালে ঝাড়খণ্ড রাজ্যে ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল। বরসুয়া রেলস্টেশনে থেকে থাকা একটি পণ্যবাহী ট্রেন বিমলগড় রেলওয়ে স্টেশনের দিকে (পেছন বরাবার) যেতে শুরু করে। সেটির গতিবেগও ১০০ কিলোমিটার উঠে গিয়েছিল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাঞ্জাবে চালক ছাড়া ৭০ কিলোমিটার চলল ট্রেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাঞ্জাবে চালক ছাড়া ৭০ কিলোমিটার চলল ট্রেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি – চালক ছাড়াই প্রায় ৭০ কিলোমিটার চললো ট্রেন! বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য হলেও ভারতের পাঞ্জাব প্রদেশে আসলেই এমন ঘটনা ঘটেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে পাঞ্জাবের পাঠানকোট স্টেশনে ৫৩টি বগিওয়ালা একটি পণ্যবাহী ট্রেন থেমে ছিল। চালক ট্রেন থেকে নামার আগে হ্যান্ডব্রেক টানতে ভুলে যান। একপর্যায়ে ট্রেনটি আপনাআপনিই ঢালু রেললাইন ধরে চলতে থাকে।স্থানীয় রেল কর্মকর্তারা বলছেন, জম্মু থেকে পাঞ্জাবে আসা পণ্যবাহী ট্রেনটি পাথর বহন করছিল। উচি বাসি এলাকায় থামার আগে সেটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে পাঁচটি স্টেশন অতিক্রম করেছিল। চালক ছাড়াই সেটি চলছে খবর পেয়ে ট্রেনটি থামানোর জন্য ট্র্যাকে কাঠের ব্লক রাখা হয়।‘এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলমান।’সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনটি একটি স্টেশনের পাশ দিয়ে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। রেল লাইনের পাশে থাকা লোকজন আতঙ্কে দিগ্বিদিক ছুটছেন।ভিডিও প্রকাশ্যে আসতেই বিষয়টি ভারতজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। চালককে বরখাস্ত করার পাশাপাশি অনেকে আবার কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। ভারতের রেল সুরক্ষা বাহনীর (আরপি এফ) উপ-পরিদর্শক অশোক কুমার জানিয়েছেন, এই ঘটনার পর নির্দিষ্ট রুটের সব ট্রেনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।যদিও ভারতে এমন ঘটনা এবারই প্রথম নয়। ২০২০ সালে ঝাড়খণ্ড রাজ্যে ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল। বরসুয়া রেলস্টেশনে থেকে থাকা একটি পণ্যবাহী ট্রেন বিমলগড় রেলওয়ে স্টেশনের দিকে (পেছন বরাবার) যেতে শুরু করে। সেটির গতিবেগও ১০০ কিলোমিটার উঠে গিয়েছিল।সূত্র: জাগো নিউজআইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×