হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাপন বুঝতে পারছেন না, ‘তামিমের কান্নার কি আছে’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৭ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ জুলাই – আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম ইকবাল। তবে ওয়ানডে এই অধিনায়কের বিদায় মোটেও মধুর ছিল না। যে কারণে তামিমের এমন বিদায় মানতে পারছেন না ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এমন সিদ্ধান্তে হতবাক। তামিম এমনটা করবে সেটা বোর্ড প্রধানের মাথায়ই আসেনি।

দেশের এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘আমি সেদিন চট্টগ্রামে খেলা দেখে রাত দেড়টায় ঢাকায় এসেছি। আমার সঙ্গে তিন দিন আগে যখন ওর কথা হয়, আমি স্কোয়াড নিয়ে জানতে চেয়েছি, ও বলেছে সব ঠিক আছে। তারপর আবার কালও যখন গেছি, টিমের সঙ্গে বসেছি ১০ মিনিট, বেস্ট অব লাক বলে-টলে আমি খেলা দেখলাম। রাতে চলে এলাম।’

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

‘আসার পরে আমাকে বলা হলো, ও একটা প্রেস কনফারেন্স করতে পারে। সঙ্গে সঙ্গে জালাল ভাইকে (ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান) ফোন দিলাম। তিনি ধরলেন না। সকালবেলা জালাল ভাই ফোন করার পর বললাম, এটা কী? কী নিয়ে প্রেস কনফারেন্স করবে? তিনি বললেন, জানি না তো। যা–ই হোক, আমি ভেবেছি, ও বলবে, আমি ফিট না, সামনের দুইটা ম্যাচ খেলব না। কিন্তু ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে না, এটা আমার মাথায়ই আসে নাই। কারণ, ও আমাকে কয়েকবার বলছে, ওর সঙ্গে আমার কথা হয়েছে, আমারে নিজে বলছে যে ও চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে।’

তামিম নিজে সবকিছু করে কান্নার কি আছে বলেও অভিযোগ পাপনের, ‘আমি কিছুই বুঝতে পারছি না, কান্নারই বা কী হইল। তারে তো কেউ বসতে বলে নাই, করতেও বলে নাই। নিজে থেকে করেছে, কাঁদছে কেন? আর এখন গায়েব হয়ে গেছে কেন? এত দিন না হয় ভাবছে, আমরা আটকাতে চেষ্টা করব যাতে না করে। এখন করেই ফেলছে। এখন ফোন বন্ধ করে রাখছে কেন? খুবই দুঃখজনক।’

সিনিয়র পাঁচ ক্রিকেটারকে নিয়ে পাপনের ভাষ্য, ‘যা–ই হোক, আমার কথা হলো, তামিম–সাকিব–মুশফিক–রিয়াদ–মাশরাফি এরা হলো বাংলাদেশের লিজেন্ডস। এদেরকে ভবিষ্যতে সবাই ফলো করবে। এরা কী শেখাতে চাচ্ছে? কী রেখে যাচ্ছে এক্সাম্পল? একজন না, একের পর এক সবাই করছে। রিয়াদ খেলার মাঝখানে কথা নাই বার্তা নাই ওইখানে গিয়া বলল, আমি রিটায়ার করে ফেললাম। মুশফিক হঠাৎ করে বলে দিল, আমি টি-টোয়েন্টি থেকে রিটায়ার করলাম। মানে আমি বুঝতে পারছি না, হোয়াটস গোয়িং অন? এতে কী লাভ হচ্ছে জানি না। যাই হোক, অনেক দিন ধরে প্ল্যান করেই করছে। ও খুশি থাকলে আমরা খুশি। আমাদের কাছে ভাল্লাগে নাই। আমার কাছে তো না-ই। অ্যাট লিস্ট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ওকে দরকার ছিল।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৭ জুলাই ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পাপন বুঝতে পারছেন না, ‘তামিমের কান্নার কি আছে’ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাপন বুঝতে পারছেন না, ‘তামিমের কান্নার কি আছে’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাপন বুঝতে পারছেন না, ‘তামিমের কান্নার কি আছে’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জুলাই – আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম ইকবাল। তবে ওয়ানডে এই অধিনায়কের বিদায় মোটেও মধুর ছিল না। যে কারণে তামিমের এমন বিদায় মানতে পারছেন না ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এমন সিদ্ধান্তে হতবাক। তামিম এমনটা করবে সেটা বোর্ড প্রধানের মাথায়ই আসেনি। দেশের এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘আমি সেদিন চট্টগ্রামে খেলা দেখে রাত দেড়টায় ঢাকায় এসেছি। আমার সঙ্গে তিন দিন আগে যখন ওর কথা হয়, আমি স্কোয়াড নিয়ে জানতে চেয়েছি, ও বলেছে সব ঠিক আছে। তারপর আবার কালও যখন গেছি, টিমের সঙ্গে বসেছি ১০ মিনিট, বেস্ট অব লাক বলে-টলে আমি খেলা দেখলাম। রাতে চলে এলাম।’ ‘আসার পরে আমাকে বলা হলো, ও একটা প্রেস কনফারেন্স করতে পারে। সঙ্গে সঙ্গে জালাল ভাইকে (ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান) ফোন দিলাম। তিনি ধরলেন না। সকালবেলা জালাল ভাই ফোন করার পর বললাম, এটা কী? কী নিয়ে প্রেস কনফারেন্স করবে? তিনি বললেন, জানি না তো। যা–ই হোক, আমি ভেবেছি, ও বলবে, আমি ফিট না, সামনের দুইটা ম্যাচ খেলব না। কিন্তু ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে না, এটা আমার মাথায়ই আসে নাই। কারণ, ও আমাকে কয়েকবার বলছে, ওর সঙ্গে আমার কথা হয়েছে, আমারে নিজে বলছে যে ও চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে।’ তামিম নিজে সবকিছু করে কান্নার কি আছে বলেও অভিযোগ পাপনের, ‘আমি কিছুই বুঝতে পারছি না, কান্নারই বা কী হইল। তারে তো কেউ বসতে বলে নাই, করতেও বলে নাই। নিজে থেকে করেছে, কাঁদছে কেন? আর এখন গায়েব হয়ে গেছে কেন? এত দিন না হয় ভাবছে, আমরা আটকাতে চেষ্টা করব যাতে না করে। এখন করেই ফেলছে। এখন ফোন বন্ধ করে রাখছে কেন? খুবই দুঃখজনক।’ সিনিয়র পাঁচ ক্রিকেটারকে নিয়ে পাপনের ভাষ্য, ‘যা–ই হোক, আমার কথা হলো, তামিম–সাকিব–মুশফিক–রিয়াদ–মাশরাফি এরা হলো বাংলাদেশের লিজেন্ডস। এদেরকে ভবিষ্যতে সবাই ফলো করবে। এরা কী শেখাতে চাচ্ছে? কী রেখে যাচ্ছে এক্সাম্পল? একজন না, একের পর এক সবাই করছে। রিয়াদ খেলার মাঝখানে কথা নাই বার্তা নাই ওইখানে গিয়া বলল, আমি রিটায়ার করে ফেললাম। মুশফিক হঠাৎ করে বলে দিল, আমি টি-টোয়েন্টি থেকে রিটায়ার করলাম। মানে আমি বুঝতে পারছি না, হোয়াটস গোয়িং অন? এতে কী লাভ হচ্ছে জানি না। যাই হোক, অনেক দিন ধরে প্ল্যান করেই করছে। ও খুশি থাকলে আমরা খুশি। আমাদের কাছে ভাল্লাগে নাই। আমার কাছে তো না-ই। অ্যাট লিস্ট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ওকে দরকার ছিল।’ সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ০৭ জুলাই ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পাপন বুঝতে পারছেন না, ‘তামিমের কান্নার কি আছে’ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×