হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাবনায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


পাবনা, ০৬ জুলাই – পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ জুলাই) সকালে উপজেলার কাশিনাথপুর রেলক্রসিংয়ের আগে চন্ডিপুর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। আহত মোমিন হোসেন (২৭) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে দুই ভাই মোটরসাইকেলযোগে কাশীনাথপুরের দিকে নিজেদের মুদি দোকানে যাচ্ছিলেন। এমন সময় ঈশ্বরদী থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করার সময় তারা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে থানা থেকে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে আসে।

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করল পুলিশ

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে জিআরপি পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করতেছি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দত্ত ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ জুলাই

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাবনায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাবনায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] পাবনা, ০৬ জুলাই – পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ জুলাই) সকালে উপজেলার কাশিনাথপুর রেলক্রসিংয়ের আগে চন্ডিপুর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। আহত মোমিন হোসেন (২৭) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে দুই ভাই মোটরসাইকেলযোগে কাশীনাথপুরের দিকে নিজেদের মুদি দোকানে যাচ্ছিলেন। এমন সময় ঈশ্বরদী থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করার সময় তারা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে থানা থেকে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে আসে। ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে জিআরপি পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করতেছি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে। ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দত্ত ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৬ জুলাই

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×