হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি সবুজ কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১২:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৫ জুলাই – জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে করা মামলায় পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সবুজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে বিচারক মো. কামাল হোসেন শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, দেওয়ান মজনুল হক ও বেলায়েত আলী বিল্লু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি অ্যাডভোকেট মকিবুল আলম লাবলু।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

গত ১১ জুন উচ্চ আদালতে জামিন আবেদন করেন মিজানুর রহমান সবুজ। তবে শুনানি শেষে জামিন না দিয়ে পরবর্তী ৬ সপ্তাহের মধ্যে পাবনার নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২০২৩ সালের ২ ডিসেম্বর পাবনার চাটমোহরে এক পথসভায় উসকানি ও হুমকিমূলক বক্তব্য দিয়েছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ। সেদিন তিনি বলেছিলেন ‘পাবনা-৩ আসনে মকবুল চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।’

এরপর নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক নির্বাচন কমিশনে লিখিতভাবে বিষয়টি জানান। পরে ২০২৪ সালের ১ জানুয়ারি সবুজের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০২৪ সালের ২ জানুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাদী হয়ে চাটমোহর থানায় সবুজকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ জুলাই ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি সবুজ কারাগারে first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি সবুজ কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি সবুজ কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ জুলাই – জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে করা মামলায় পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সবুজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে বিচারক মো. কামাল হোসেন শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, দেওয়ান মজনুল হক ও বেলায়েত আলী বিল্লু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি অ্যাডভোকেট মকিবুল আলম লাবলু। গত ১১ জুন উচ্চ আদালতে জামিন আবেদন করেন মিজানুর রহমান সবুজ। তবে শুনানি শেষে জামিন না দিয়ে পরবর্তী ৬ সপ্তাহের মধ্যে পাবনার নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালত। মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২০২৩ সালের ২ ডিসেম্বর পাবনার চাটমোহরে এক পথসভায় উসকানি ও হুমকিমূলক বক্তব্য দিয়েছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ। সেদিন তিনি বলেছিলেন ‘পাবনা-৩ আসনে মকবুল চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।’ এরপর নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক নির্বাচন কমিশনে লিখিতভাবে বিষয়টি জানান। পরে ২০২৪ সালের ১ জানুয়ারি সবুজের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০২৪ সালের ২ জানুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাদী হয়ে চাটমোহর থানায় সবুজকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ২৫ জুলাই ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি সবুজ কারাগারে first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×