হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না ইরান, যাচাইয়ে প্রস্তুত পেজেশকিয়ান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন


 

তেহরান, ১৮ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, তার দেশ কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তিনি জোর দিয়ে বলেন, তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক যেকোনো ধরনের যাচাই ও বাছাইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং কেউ যদি তা যাচাই করতে চায় তবে সেই সুযোগ দিতে তারা রাজি আছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চিকিৎসা, শিল্প ও কৃষির উন্নয়নের স্বার্থে পারমাণবিক জ্ঞান ও বিজ্ঞানের ব্যবহারে বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিপরীতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ, এর আড়ালে ইরান গোপনে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করছে।

এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তেহরান যুদ্ধ চায় না, তবে ন্যায্য আলোচনার পাশাপাশি প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কৌশল বজায় রাখছে।

মাস্কাটে অনুষ্ঠিত সাম্প্রতিক পরোক্ষ আলোচনা প্রসঙ্গে তিনি জানান, সেখানে যুক্তরাষ্ট্রের দাবির কোনো লিখিত জবাব দেওয়া হয়নি বরং কেবল মতবিনিময় হয়েছে। লারিজানি আরও বলেন, আলোচনা ফলপ্রসূ হতে পারে যদি তা ন্যায্য হয় এবং সময়ক্ষেপণের হাতিয়ার না হয়ে ওঠে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না ইরান, যাচাইয়ে প্রস্তুত পেজেশকিয়ান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না ইরান, যাচাইয়ে প্রস্তুত পেজেশকিয়ান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1]  তেহরান, ১৮ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, তার দেশ কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তিনি জোর দিয়ে বলেন, তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক যেকোনো ধরনের যাচাই ও বাছাইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত।প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং কেউ যদি তা যাচাই করতে চায় তবে সেই সুযোগ দিতে তারা রাজি আছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চিকিৎসা, শিল্প ও কৃষির উন্নয়নের স্বার্থে পারমাণবিক জ্ঞান ও বিজ্ঞানের ব্যবহারে বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না।ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিপরীতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ, এর আড়ালে ইরান গোপনে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করছে।এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তেহরান যুদ্ধ চায় না, তবে ন্যায্য আলোচনার পাশাপাশি প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কৌশল বজায় রাখছে।মাস্কাটে অনুষ্ঠিত সাম্প্রতিক পরোক্ষ আলোচনা প্রসঙ্গে তিনি জানান, সেখানে যুক্তরাষ্ট্রের দাবির কোনো লিখিত জবাব দেওয়া হয়নি বরং কেবল মতবিনিময় হয়েছে। লারিজানি আরও বলেন, আলোচনা ফলপ্রসূ হতে পারে যদি তা ন্যায্য হয় এবং সময়ক্ষেপণের হাতিয়ার না হয়ে ওঠে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×