হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পালাতে চেষ্টা করেছিলেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজোম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ অক্টোবর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


নিয়ামে, ২০ অক্টোবর – নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম রাতের আঁধারে পালানোর চেষ্টা করেছেন বলে দাবি করেছেন দেশটির সামরিক জান্তা। তবে তার এ প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এমন দাবি করে সামারিক জান্তা এক বিবৃতিতে বলেছে, ‘কয়েকজন নিরাপত্তাকর্মীর সহায়তায় বাজোম তার দুই গৃহকর্মীকে নিয়ে বৃহস্পতিবার রাত ৩টায় পালানোর পরিকল্পনা করেন। ওই নিরাপত্তাকর্মীরা তাদের রাজধানী নিয়ামে ছাড়ার জন্য পরিবহনের ব্যবস্থা করেছিল। সেখান থেকে একটি বিদেশি শক্তির দুটি হেলিকপ্টারে করে তাদের নাইজেরিয়ায় চলে যাওয়ার কথা ছিল।’

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

বিবৃতিতে সামরিক জান্তা আরও বলেছে, ‘এই পরিকল্পনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এটি নস্যাৎ করে দেওয়া হয়েছে। এরমাধ্যমে মূলত দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হয়েছিল। এরসঙ্গে জড়িত মূল পরিকল্পনা ও তাদের কয়েকজন সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

বাজোম এখন কোথায় আছেন সেটি পরিস্কার নয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

গত ২৬ জুলাই পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে প্রেসিডেন্ট প্যালেসে অবরুদ্ধ করে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপর থেকে প্যালেসেই গৃহবন্দি অবস্থায় ছিলেন তিনি।

বাজোমকে ক্ষমতাচ্যুত করার পরই সামরিক জান্তা দাবি করে, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার শক্তিশালী প্রমাণ তাদের কাছে রয়েছে।

এদিকে জুলাইয়ে সেই অভ্যুত্থানের পর নাইজার থেকে ফ্রান্সের সেনাদের বের করে দেয় সামরিক জান্তা। ওই অভ্যুত্থুানের আগে দেশটিতে প্রায় ১ হাজার ৫০০ ফরাসি সেনার অবস্থান ছিল।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২০ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পালাতে চেষ্টা করেছিলেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজোম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পালাতে চেষ্টা করেছিলেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজোম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নিয়ামে, ২০ অক্টোবর – নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম রাতের আঁধারে পালানোর চেষ্টা করেছেন বলে দাবি করেছেন দেশটির সামরিক জান্তা। তবে তার এ প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এমন দাবি করে সামারিক জান্তা এক বিবৃতিতে বলেছে, ‘কয়েকজন নিরাপত্তাকর্মীর সহায়তায় বাজোম তার দুই গৃহকর্মীকে নিয়ে বৃহস্পতিবার রাত ৩টায় পালানোর পরিকল্পনা করেন। ওই নিরাপত্তাকর্মীরা তাদের রাজধানী নিয়ামে ছাড়ার জন্য পরিবহনের ব্যবস্থা করেছিল। সেখান থেকে একটি বিদেশি শক্তির দুটি হেলিকপ্টারে করে তাদের নাইজেরিয়ায় চলে যাওয়ার কথা ছিল।’ বিবৃতিতে সামরিক জান্তা আরও বলেছে, ‘এই পরিকল্পনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এটি নস্যাৎ করে দেওয়া হয়েছে। এরমাধ্যমে মূলত দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হয়েছিল। এরসঙ্গে জড়িত মূল পরিকল্পনা ও তাদের কয়েকজন সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’ বাজোম এখন কোথায় আছেন সেটি পরিস্কার নয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। গত ২৬ জুলাই পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে প্রেসিডেন্ট প্যালেসে অবরুদ্ধ করে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপর থেকে প্যালেসেই গৃহবন্দি অবস্থায় ছিলেন তিনি। বাজোমকে ক্ষমতাচ্যুত করার পরই সামরিক জান্তা দাবি করে, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার শক্তিশালী প্রমাণ তাদের কাছে রয়েছে। এদিকে জুলাইয়ে সেই অভ্যুত্থানের পর নাইজার থেকে ফ্রান্সের সেনাদের বের করে দেয় সামরিক জান্তা। ওই অভ্যুত্থুানের আগে দেশটিতে প্রায় ১ হাজার ৫০০ ফরাসি সেনার অবস্থান ছিল। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২০ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×