আঙ্কারা, ০৮ এপ্রিল – ইহুদি সম্প্রদায়কে তাদের পাসওভার (পেসাচ) দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
শনিবার এক বিবৃতিতে এরদোগান বলেছেন, ‘আমি পেসাচ উপলক্ষ্যে আমাদের ইহুদি নাগরিকদের হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাই। আমরা আমাদের ইহুদি নাগরিকদের সঙ্গে বহু শতাব্দী ধরে একই ভূমিতে শান্তি, নিরাপত্তা ও প্রশান্তির সঙ্গে বসবাস করছি। তারা প্রতিটি ক্ষেত্রে আমাদের দেশের উন্নয়নে অনেক অবদান রেখেছে।’
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
তুর্কি নেতা বলেন, ইহুদি নাগরিকরা সংহতির মনোভাব নিয়ে কাজ করেছেন এবং গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ভূমিকম্পের বিপর্যয়ে একটি প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করেছেন। তুরস্কের সকল ইহুদি নাগরিককে তাদের সংবেদনশীলতা এবং ঐক্য ও সংহতির জন্য তাদের অভিনন্দন জানান এরদোয়ান।
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বিবৃতিতে এরদোগান বলেন, ‘আমি পেসাচ উপলক্ষ্যে আমাদের ইহুদি নাগরিকদের আনন্দ ভাগাভাগি এবং ইহুদি জনগণের মঙ্গল কামনা করি।’
প্রসঙ্গত, ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী পাসওভার ডে তাদের সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। এ বছরের পাসওভার শুরু হয়েছে গত ৫ এপ্রিল, চলবে ১৩ এপ্রিল সূর্যাস্ত পর্যন্ত।
সূত্র: যুগান্তর
এম ইউ/০৮ এপ্রিল ২০২৩





মন্তব্য করুন