পিরোজপুর, ১৫ নভেম্বর – শনিবার ভোর রাতে পিরোজপুর জেলা শহরের শহীদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ করা হয়েছে। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে গিয়েছে।
জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাগর-রুনি হত্যা মামলা: উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিলেন হাই কোর্ট
অগ্নিসংযোগের ঘটনার পর শহরের ওই এলাকায় টহলের দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন শিক্ষার্থী সংগঠন এ ঘটনায় বিচার দাবি করেছেন।
সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে বরগুনা সার্কিট হাউজ এবং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে।




মন্তব্য করুন