হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা নেই, জানাল রাশিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন


মস্কো, ২৩ আগস্ট – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এমন এক সময়ে তিনি এই তথ্য জানালেন, যখন পুতিন-জেলেনস্কির ‘সম্ভাব্য’ বৈঠক নিয়ে তুমুল আলোচনা চলছে মার্কিন ও বৈশ্বিক সংবাদমাধ্যমগুলোতে।

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি’র সাংবাদিক ক্রিস্টেন ওয়েকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি। প্রেসিডেন্ট পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে এজেন্ডাগুলো চূড়ান্ত করতে হবে। এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি।”

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব প্রাথমিক সমঝোতা প্রয়োজন, এখন পর্যন্ত সেগুলো হয়নি উল্লেখ করে এনবিসিকে ল্যাভরভ আরও বলেন, “প্রস্তাবিত এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিয়েভকে ন্যাটোর সদস্যপদ, অঞ্চল বিনিময়সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে; কিন্তু জেলেনস্কি সেসব সমঝোতার প্রতিটিতে এখনও নেতিবাচক অবস্থানে আছেন।”

গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকের তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই ট্রাম্প প্রশাসনের উদ্যোগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এমনও বলেছেন, যুক্তরাষ্ট্র হবে সেই সম্ভাব্য বৈঠকের আয়োজক।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা নেই, জানাল রাশিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা নেই, জানাল রাশিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ২৩ আগস্ট – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এমন এক সময়ে তিনি এই তথ্য জানালেন, যখন পুতিন-জেলেনস্কির ‘সম্ভাব্য’ বৈঠক নিয়ে তুমুল আলোচনা চলছে মার্কিন ও বৈশ্বিক সংবাদমাধ্যমগুলোতে।গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি’র সাংবাদিক ক্রিস্টেন ওয়েকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি। প্রেসিডেন্ট পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে এজেন্ডাগুলো চূড়ান্ত করতে হবে। এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি।”বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব প্রাথমিক সমঝোতা প্রয়োজন, এখন পর্যন্ত সেগুলো হয়নি উল্লেখ করে এনবিসিকে ল্যাভরভ আরও বলেন, “প্রস্তাবিত এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিয়েভকে ন্যাটোর সদস্যপদ, অঞ্চল বিনিময়সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে; কিন্তু জেলেনস্কি সেসব সমঝোতার প্রতিটিতে এখনও নেতিবাচক অবস্থানে আছেন।”গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকের তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই ট্রাম্প প্রশাসনের উদ্যোগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এমনও বলেছেন, যুক্তরাষ্ট্র হবে সেই সম্ভাব্য বৈঠকের আয়োজক। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×