হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুতিন দক্ষিণ আফ্রিকায় পা রাখা মাত্রই গ্রেপ্তার হবেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩০ এপ্রিল ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


সিউল, ২৯ এপ্রিল – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকায় পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আর এ সফরে গেলেই পুতিন গ্রেপ্তার হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কেপ প্রদেশের এক নেতা।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন দক্ষিণ আাফ্রিকার বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টির (ডিএ) নেতা অ্যালান উইন্ড।

তিনি বলেন, ইউক্রেনের জনগণ এবং নিজ দেশে যারা তার নৃশংস কর্মের বিরুদ্ধে নীতিগত অবস্থান নেওয়ার সাহস করে সহিংসভাবে ক্রমাগত তাদের স্বাধীনতাকে খর্ব করেছেন পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাই রুশ প্রেসিডেন্ট এখানে পা রাখা মাত্রই গ্রেপ্তার হবেন।

উইন্ড আরও বলেন, পুতিন যদি ওয়েস্টার্ন কেপে আসেন, তাকে আইন প্রয়োগকারী অ্যাডভান্সমেন্ট প্ল্যান (এলইএপি) কর্মকর্তাদের দিয়ে গ্রেপ্তার করবে প্রাদেশিক সরকার। আর যদি দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসকে কাজ করার নির্দেশ না দেওয়া হয়, আমরা তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করব।

পুতিনের দক্ষিণ আফ্রিকায় সম্ভাব্য সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই বিরোধী দলীয় নেতা।

তিনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা কেড়ে নিতে দেশটিতে অন্যায়ভাবে সামরিক অভিযান চালাচ্ছেন পুতিন। সেখানে নারী ও শিশুসহ নির্বিচারে মানুষ হত্যা করছেন। এ কারণে আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আর এই গ্রেপ্তারি পরোয়ানার মুখেও সরকার দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনে পুতিনকে হোস্ট করতে চায়। এটি অগ্রহণযোগ্য এবং দুঃখজনক।

এ বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে পুতিনের অংশগ্রহণের কথা রয়েছে।

ব্রিকস হল উদীয়মান অর্থনীতির একটি ব্লক যার মধ্যে রয়েছে রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/২৯ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পুতিন দক্ষিণ আফ্রিকায় পা রাখা মাত্রই গ্রেপ্তার হবেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুতিন দক্ষিণ আফ্রিকায় পা রাখা মাত্রই গ্রেপ্তার হবেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিউল, ২৯ এপ্রিল – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকায় পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ সফরে গেলেই পুতিন গ্রেপ্তার হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কেপ প্রদেশের এক নেতা। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন দক্ষিণ আাফ্রিকার বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টির (ডিএ) নেতা অ্যালান উইন্ড। তিনি বলেন, ইউক্রেনের জনগণ এবং নিজ দেশে যারা তার নৃশংস কর্মের বিরুদ্ধে নীতিগত অবস্থান নেওয়ার সাহস করে সহিংসভাবে ক্রমাগত তাদের স্বাধীনতাকে খর্ব করেছেন পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাই রুশ প্রেসিডেন্ট এখানে পা রাখা মাত্রই গ্রেপ্তার হবেন। উইন্ড আরও বলেন, পুতিন যদি ওয়েস্টার্ন কেপে আসেন, তাকে আইন প্রয়োগকারী অ্যাডভান্সমেন্ট প্ল্যান (এলইএপি) কর্মকর্তাদের দিয়ে গ্রেপ্তার করবে প্রাদেশিক সরকার। আর যদি দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসকে কাজ করার নির্দেশ না দেওয়া হয়, আমরা তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করব। পুতিনের দক্ষিণ আফ্রিকায় সম্ভাব্য সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা কেড়ে নিতে দেশটিতে অন্যায়ভাবে সামরিক অভিযান চালাচ্ছেন পুতিন। সেখানে নারী ও শিশুসহ নির্বিচারে মানুষ হত্যা করছেন। এ কারণে আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আর এই গ্রেপ্তারি পরোয়ানার মুখেও সরকার দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনে পুতিনকে হোস্ট করতে চায়। এটি অগ্রহণযোগ্য এবং দুঃখজনক। এ বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে পুতিনের অংশগ্রহণের কথা রয়েছে। ব্রিকস হল উদীয়মান অর্থনীতির একটি ব্লক যার মধ্যে রয়েছে রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। সূত্র: বাংলানিউজএম ইউ/২৯ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×