হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না, পুলিশ জনগণের ইচ্ছায় কাঁদবে এবং হাসবে- বদরখালীতে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেছেন, ‘পুলিশ আর কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হবে না। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতাই নিরাপদ সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি।’ তিন…

কক্সবাজারের জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেছেন, ‘পুলিশ আর কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হবে না। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতাই নিরাপদ সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি।’

তিনি বলেন, পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, জনগণের ইচ্ছায় কাঁদবে, জনগণের ইচ্ছায় হাসবে। আমরা এমন পুলিশ উপহার দেব এই প্রত্যাশা ব্যক্ত করছি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদ (নবগঠিত মাতামুহুরী) উপজেলার বদরখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনসম্পৃক্ত পুলিশিং জোরদারের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি সরওয়ার আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, সরকার আমাকে কক্সবাজার জেলায় পাঠিয়েছিলেন একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য, আমি অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে কক্সবাজার জেলায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি। আগামীতে বদরখালী একটি বাণিজ্যিক হাব, এখানে একটা পুলিশ ফাঁড়ি খুবই দরকার।

তিনি বলেন, গত ১৭ বছরে জেলায় একজন পুলিশও বাড়েনি। আমাদের লোকজন সীমিত হলেও আগামীতে বদরখালীতে ছোট পরিসরে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করব। মাদক ও অনলাইন জুয়ার বিষয়ে কঠোর অবস্থানে সরকার। এই অনলাইন জুয়ার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে জেলায় ২০ জন সাব ইনস্পেক্টরকে ট্রেনিং করানো হবে। এটা দমনে কার্যকর ব্যবস্থা করা হবে।

পুলিশ সুপার বলেন, অস্ত্র উদ্ধারে কার্যকর ভূমিকা পালন করব, চকরিয়া মাতামুহুরীর মানুষ অস্ত্র তৈরি করে না, তৈরি করে মহেশখালীর মানুষ। তাই প্রথমে মহেশখালী দিয়ে অস্ত্র তৈরী বন্ধ করব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, বর্তমানের ভেঙে পড়া পুলিশ বাহিনী পুনর্গঠনে এই অঞ্চলের সূর্য সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহোদয় কাজ করছেন, ওনার হাত ধরে একটি শক্তিশালী পুলিশ বাহিনী গঠন হবে বলে আশা রাখছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক মঈনুদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের বাবুল, বদরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলী মোহাম্মদ কাজল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন এবং ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম।

তার আগে পুলিশ সুপার বদরখালী কলোনীজেশন
উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, কিশোর গ্যাংয়ের উৎপাত এবং বাল্য বিয়ে বন্ধে আয়োজিত সচেতনতা মুলক সভায় কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না, পুলিশ জনগণের ইচ্ছায় কাঁদবে এবং হাসবে- বদরখালীতে পুলিশ সুপার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেছেন, ‘পুলিশ আর কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হবে না। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পর। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না, পুলিশ জনগণের ইচ্ছায় কাঁদবে এবং হাসবে- বদরখালীতে পুলিশ সুপার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না, পুলিশ জনগণের ইচ্ছায় কাঁদবে এবং হাসবে- বদরখালীতে পুলিশ সুপার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেছেন, ‘পুলিশ আর কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হবে না। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতাই নিরাপদ সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি।’ তিনি বলেন, পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, জনগণের ইচ্ছায় কাঁদবে, জনগণের ইচ্ছায় হাসবে। আমরা এমন পুলিশ উপহার দেব এই প্রত্যাশা ব্যক্ত করছি। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদ (নবগঠিত মাতামুহুরী) উপজেলার বদরখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনসম্পৃক্ত পুলিশিং জোরদারের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি সরওয়ার আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ। পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, সরকার আমাকে কক্সবাজার জেলায় পাঠিয়েছিলেন একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য, আমি অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে কক্সবাজার জেলায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি। আগামীতে বদরখালী একটি বাণিজ্যিক হাব, এখানে একটা পুলিশ ফাঁড়ি খুবই দরকার। তিনি বলেন, গত ১৭ বছরে জেলায় একজন পুলিশও বাড়েনি। আমাদের লোকজন সীমিত হলেও আগামীতে বদরখালীতে ছোট পরিসরে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করব। মাদক ও অনলাইন জুয়ার বিষয়ে কঠোর অবস্থানে সরকার। এই অনলাইন জুয়ার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে জেলায় ২০ জন সাব ইনস্পেক্টরকে ট্রেনিং করানো হবে। এটা দমনে কার্যকর ব্যবস্থা করা হবে। পুলিশ সুপার বলেন, অস্ত্র উদ্ধারে কার্যকর ভূমিকা পালন করব, চকরিয়া মাতামুহুরীর মানুষ অস্ত্র তৈরি করে না, তৈরি করে মহেশখালীর মানুষ। তাই প্রথমে মহেশখালী দিয়ে অস্ত্র তৈরী বন্ধ করব, ইনশাআল্লাহ। তিনি বলেন, বর্তমানের ভেঙে পড়া পুলিশ বাহিনী পুনর্গঠনে এই অঞ্চলের সূর্য সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহোদয় কাজ করছেন, ওনার হাত ধরে একটি শক্তিশালী পুলিশ বাহিনী গঠন হবে বলে আশা রাখছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক মঈনুদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের বাবুল, বদরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলী মোহাম্মদ কাজল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন এবং ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম। তার আগে পুলিশ সুপার বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, কিশোর গ্যাংয়ের উৎপাত এবং বাল্য বিয়ে বন্ধে আয়োজিত সচেতনতা মুলক সভায় কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×