হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পূর্বাচলে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, ৫ দোকান ভস্মীভূত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন


ঢাকা, ১১ ফেব্রুয়ারি – রাজধানীর পূর্বাচল এলাকার নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোররাতের দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি মিষ্টির দোকান, দুটি রেস্তোরাঁ এবং একটি মুদি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলোর ভেতরে থাকা যাবতীয় মালামাল পুড়ে গেছে, যার ফলে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় সূত্রে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

তবে আগুন নেভানোর আগেই দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়। পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা জানান, ভোরের দিকে স্থানীয়রা মার্কেটে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়া মাত্রই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তাদের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পূর্বাচলে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, ৫ দোকান ভস্মীভূত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পূর্বাচলে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, ৫ দোকান ভস্মীভূত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ ফেব্রুয়ারি – রাজধানীর পূর্বাচল এলাকার নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোররাতের দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি মিষ্টির দোকান, দুটি রেস্তোরাঁ এবং একটি মুদি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলোর ভেতরে থাকা যাবতীয় মালামাল পুড়ে গেছে, যার ফলে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় সূত্রে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুন নেভানোর আগেই দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়। পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা জানান, ভোরের দিকে স্থানীয়রা মার্কেটে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়া মাত্রই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তাদের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×