হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় ইউএনও’র হস্তক্ষেপে কৃত্রিম বাঁধ অপসারণ

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া এলাকায় সরকারি খালে কৃত্রিম বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দিয়েছিল একটি প্রভাবশালী চক্র। এতে প্রায় ১০ একর জমির আমন ধানের চারা পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। কৃষকদের লিখিত অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাঁধটি অপসারণ করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় নুরুল কাদের ওরফে ভরসা বাপ খালে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করছিলেন। এতে খালের পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খালের লাগোয়া কৃষিজমিতে বৃষ্টির পানি ও জোয়ারের পানি জমে ধানের চারা পচে নষ্ট হয়ে যায়। ভুক্তভোগী কৃষক জামাল হোসেন, নাজেম উদ্দিন, আব্দু রহমান, আবুল হোসেন, আব্দু ছালামসহ অন্তত ১০-১৫ জন কৃষকের জমি এতে ক্ষতিগ্রস্ত হয়।

কৃষক জামাল হোসেন বলেন, সরকারি খালে বাঁধ দেওয়ায় আমাদের প্রায় ১০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। নতুন করে রোপণ করারও সময় নেই। বাধা দিলেও তারা কথা শোনেনি। পরে ইউএনও স্যারের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযোগের পর ইউএনও’র নির্দেশে মগনামা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক, ৮ জন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁধ অপসারণ করে দেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মগনামা ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ইউএনও স্যারের নির্দেশে আমরা গিয়ে বাঁধ অপসারণ করেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয় সতর্ক করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বদিউল আলম ও ইউপি সদস্য আমির উদ্দিন, নুর মুহাম্মদ, ছরওয়ার, মোকতার আহমদ, আবুল কাসেম, নজরুল ইসলাম ও কহিনুর আক্তার।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুল হোসেন চৌধুরী বলেন, অভিযোগের পরপরই দ্রুত ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যদের নির্দেশ দিয়েছি।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় ইউএনও’র হস্তক্ষেপে কৃত্রিম বাঁধ অপসারণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় ইউএনও’র হস্তক্ষেপে কৃত্রিম বাঁধ অপসারণ

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া এলাকায় সরকারি খালে কৃত্রিম বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দিয়েছিল একটি প্রভাবশালী চক্র। এতে প্রায় ১০ একর জমির আমন ধানের চারা পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। কৃষকদের লিখিত অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাঁধটি অপসারণ করা হয়েছে। জানা গেছে, স্থানীয় নুরুল কাদের ওরফে ভরসা বাপ খালে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করছিলেন। এতে খালের পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খালের লাগোয়া কৃষিজমিতে বৃষ্টির পানি ও জোয়ারের পানি জমে ধানের চারা পচে নষ্ট হয়ে যায়। ভুক্তভোগী কৃষক জামাল হোসেন, নাজেম উদ্দিন, আব্দু রহমান, আবুল হোসেন, আব্দু ছালামসহ অন্তত ১০-১৫ জন কৃষকের জমি এতে ক্ষতিগ্রস্ত হয়। কৃষক জামাল হোসেন বলেন, সরকারি খালে বাঁধ দেওয়ায় আমাদের প্রায় ১০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। নতুন করে রোপণ করারও সময় নেই। বাধা দিলেও তারা কথা শোনেনি। পরে ইউএনও স্যারের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের পর ইউএনও’র নির্দেশে মগনামা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক, ৮ জন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁধ অপসারণ করে দেন। মগনামা ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ইউএনও স্যারের নির্দেশে আমরা গিয়ে বাঁধ অপসারণ করেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয় সতর্ক করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বদিউল আলম ও ইউপি সদস্য আমির উদ্দিন, নুর মুহাম্মদ, ছরওয়ার, মোকতার আহমদ, আবুল কাসেম, নজরুল ইসলাম ও কহিনুর আক্তার। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুল হোসেন চৌধুরী বলেন, অভিযোগের পরপরই দ্রুত ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যদের নির্দেশ দিয়েছি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×