হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতার দিয়া এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।

নিহত নারীর নাম সাবিনা আক্তার জান্নাত ওরফে জুলি (৪৫)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সিকদার পাড়ার সাঈদুল হকের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি নাপিতার দিয়ার দেলোয়ার হোছাইনের পুত্র এহতেশামুল হকের নির্জন বাড়িতে আশ্রয়ে থাকতেন। তাঁর পিতা-মাতা মারা গেছেন বহু বছর আগে এবং একমাত্র ভাই অন্যত্র বসবাস করেন।

স্থানীয় ইউপি সদস্য নুর মুহাম্মদ জানান, জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

স্থানীয়রা জানান, প্রতিবেশী এক নারী সবজি দিতে গিয়ে ঘরে প্রবেশ করেন। প্রথমে দরজা বন্ধ থাকায় পেছনের অর্ধ খোলা দরজা দিয়ে ডাকেন জুলিকে। সাড়া না পেয়ে ভেতরে ঢুকে দেখেন মশারির ভেতরে কম্বলে মোড়া অবস্থায় শুয়ে আছেন তিনি। কাছে যেতেই দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের খবর দেন।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

প্রতিবেশীরা জানান, সাবিনা আক্তার সামান্য মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তিন দিন আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন। শৈশবে তিনি মগনামার নানা বাড়িতে পড়াশোনাও করেছেন। বর্তমানে ওই বাড়িতেই একাকী আশ্রয়ে ছিলেন।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতার দিয়া এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। নিহত নারীর নাম সাবিনা আক্তার জান্নাত ওরফে জুলি (৪৫)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সিকদার পাড়ার সাঈদুল হকের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি নাপিতার দিয়ার দেলোয়ার হোছাইনের পুত্র এহতেশামুল হকের নির্জন বাড়িতে আশ্রয়ে থাকতেন। তাঁর পিতা-মাতা মারা গেছেন বহু বছর আগে এবং একমাত্র ভাই অন্যত্র বসবাস করেন। স্থানীয় ইউপি সদস্য নুর মুহাম্মদ জানান, জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। স্থানীয়রা জানান, প্রতিবেশী এক নারী সবজি দিতে গিয়ে ঘরে প্রবেশ করেন। প্রথমে দরজা বন্ধ থাকায় পেছনের অর্ধ খোলা দরজা দিয়ে ডাকেন জুলিকে। সাড়া না পেয়ে ভেতরে ঢুকে দেখেন মশারির ভেতরে কম্বলে মোড়া অবস্থায় শুয়ে আছেন তিনি। কাছে যেতেই দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের খবর দেন। প্রতিবেশীরা জানান, সাবিনা আক্তার সামান্য মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তিন দিন আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন। শৈশবে তিনি মগনামার নানা বাড়িতে পড়াশোনাও করেছেন। বর্তমানে ওই বাড়িতেই একাকী আশ্রয়ে ছিলেন। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×