হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় পুষ্টি স্কুল উদ্বোধন

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

নির্ভর কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলায় চলছে পার্টনার ফিল্ড স্কুল (PFC) প্রকল্পের কার্যক্রম। এই প্রথম বারের মতো উদ্বোধন হল (পিএফসি) পুষ্টি স্কুল। মাঠ পর্যায়ে কৃষক ও গৃহিণীরা এখন শিখছেন কীভাবে বাড়ির আঙিনায় পুষ্টিকর খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে পরিবারের পুষ্টি ঘাটতি পূরণ করা যায়।

উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা গ্রামে কৃষি কার্যালয়ের তত্ত্বাবধানে গঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল। প্রতিটি গ্রুপে কৃষক ও গৃহিণীরা একত্রে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। শেখানো হচ্ছে জৈব সার ব্যবহার, নিরাপদ কীটনাশক প্রয়োগ, সবজি ও ফল উৎপাদন, হাঁস-মুরগি পালন, মাছ চাষ, খাদ্য সংরক্ষণ ও পরিবারের সুষম খাদ্য পরিকল্পনা। সপ্তাহে একদিন করে দশ সপ্তাহ চলবে ২৫ জন কৃষাণীর প্রশিক্ষণ।

পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ ইছা বলেন, পিএফসি প্রকল্পের মূল লক্ষ্য হলো পরিবারে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা। কৃষকরা শুধু উৎপাদনেই সীমাবদ্ধ নন তাঁরা এখন জানেন কীভাবে উৎপাদিত খাদ্যের সঠিক ব্যবহার করে পরিবারের সবাইকে সুস্থ রাখা যায়।

তিনি আরও জানান, এই প্রকল্পে নারীদের অংশগ্রহণ বেশি। কারণ পরিবারের পুষ্টি ব্যবস্থাপনায় নারীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁদের প্রশিক্ষণ দিয়ে ঘরোয়া পর্যায়ে উৎপাদন বাড়ানো ও আত্মনির্ভর করে তোলা হচ্ছে। পেকুয়ায় প্রথম বারের মতো উদ্বোধন হয়েছে পার্টনার ফিল্ড স্কুল। বুধবার সকালে এ স্কুলের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

তিনি আরও বলেন, পেকুয়ায় পার্টনার ফিল্ড স্কুল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুষ্টিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে উঠছে, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা, জনস্আাস্থ্য ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কান্তি ধর, উপসহকারী কৃষি কর্মকর্তা অপরুপ দে ও ছৈয়দ আলম।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় পুষ্টি স্কুল উদ্বোধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় পুষ্টি স্কুল উদ্বোধন

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
Print Image
নির্ভর কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলায় চলছে পার্টনার ফিল্ড স্কুল (PFC) প্রকল্পের কার্যক্রম। এই প্রথম বারের মতো উদ্বোধন হল (পিএফসি) পুষ্টি স্কুল। মাঠ পর্যায়ে কৃষক ও গৃহিণীরা এখন শিখছেন কীভাবে বাড়ির আঙিনায় পুষ্টিকর খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে পরিবারের পুষ্টি ঘাটতি পূরণ করা যায়। উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা গ্রামে কৃষি কার্যালয়ের তত্ত্বাবধানে গঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল। প্রতিটি গ্রুপে কৃষক ও গৃহিণীরা একত্রে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। শেখানো হচ্ছে জৈব সার ব্যবহার, নিরাপদ কীটনাশক প্রয়োগ, সবজি ও ফল উৎপাদন, হাঁস-মুরগি পালন, মাছ চাষ, খাদ্য সংরক্ষণ ও পরিবারের সুষম খাদ্য পরিকল্পনা। সপ্তাহে একদিন করে দশ সপ্তাহ চলবে ২৫ জন কৃষাণীর প্রশিক্ষণ। পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ ইছা বলেন, পিএফসি প্রকল্পের মূল লক্ষ্য হলো পরিবারে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা। কৃষকরা শুধু উৎপাদনেই সীমাবদ্ধ নন তাঁরা এখন জানেন কীভাবে উৎপাদিত খাদ্যের সঠিক ব্যবহার করে পরিবারের সবাইকে সুস্থ রাখা যায়। তিনি আরও জানান, এই প্রকল্পে নারীদের অংশগ্রহণ বেশি। কারণ পরিবারের পুষ্টি ব্যবস্থাপনায় নারীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁদের প্রশিক্ষণ দিয়ে ঘরোয়া পর্যায়ে উৎপাদন বাড়ানো ও আত্মনির্ভর করে তোলা হচ্ছে। পেকুয়ায় প্রথম বারের মতো উদ্বোধন হয়েছে পার্টনার ফিল্ড স্কুল। বুধবার সকালে এ স্কুলের উদ্বোধন করা হয়। তিনি আরও বলেন, পেকুয়ায় পার্টনার ফিল্ড স্কুল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুষ্টিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে উঠছে, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা, জনস্আাস্থ্য ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কান্তি ধর, উপসহকারী কৃষি কর্মকর্তা অপরুপ দে ও ছৈয়দ আলম।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×